1. admin@thedailypadma.com : admin :
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা, ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির অস্ত্রোপচার সম্পন্ন; নেয়া হবে এভারকেয়ারে হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে: ডিএমপি কমিশনার কোমায় চলে গেছেন গুলিবিদ্ধ ওসমান হাদি হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ‘লাইফ সাপোর্ট’ দেওয়া হয়েছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ দশমিক ১২ বিলিয়ন ডলারে পৌঁছেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীকে গুলি করেছে দুর্বৃত্তরা বাজারে বোতলজাত ভোজ্যতেলের দাম বেড়েছে পাঁচ দিন আগে, বাড়তি পেঁয়াজের দামও; ডিম-সবজিতে স্বস্তি ঢাকা ১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা আসিফ মাহমুদের

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা, ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ

  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৫৬ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে উত্তপ্ত গোপালগঞ্জ। সমাবেশ শুরুর আগেই কর্মসূচির জন্য নির্ধারিত সমাবেশস্থলে হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ।

বুধবার (১৬ জুলাই) দুপুর পৌঁনে ১টায় স্লোগান দিয়ে হামলার ঘটনা ঘটে। এসময় ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভাঙচুরের পর সমাবেশের মঞ্চেও হামলা চালায় ছাত্রলীগ। হঠাৎ হামলায় হতবিহ্বল হয়ে পড়েন এনসিপির নেতাকর্মীরা। পুলিশও এসময় ছিল নিষ্ক্রিয় ভূমিকায়।

ঘটনাস্থলে উপস্থিত যমুনা টিভির প্রতিবেদক জানান, অতর্কিত হামলা হয়নি। পুলিশ ও এপিবিএনের সামনেই খালের ওপার থেকে স্লোগান দিতে দিতে হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় এনসিপির নেতারা দৌঁড়ে নিরাপদ স্থানে যাবার চেষ্টা করে। পুলিশ ও এপিবিএন সদস্যরাও তাদের সঙ্গে দৌঁড় দেয়। পরে অবশ্য এনসিপির নেতাকর্মীরা হামলাকারীদের ধাওয়া করে। তখন পুলিশ ফিরে এসে সক্রিয় হবার চেষ্টা করে।

এরআগে, সকালে সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় ঘোনাপাড়া-টেকেরহাট আঞ্চলিক সড়কে গাছ কেটে সড়ক অবরোধ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তাদের সঙ্গে কথা বলতে গেলে ইউএনওর গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে।

তারও আগে গোপালগঞ্জ সদরের উলপুরে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটে। তাতে আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ সদস্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews