1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে মহানগর বিএনপির মৌন মিছিল - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
কোনো ধরনের পাতানো নির্বাচন হলে তা মেনে নেবে না জামায়াত দেশের শাসনভার গ্রহণের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন তারেক রহমান মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান নিউইয়র্ক সিটিতে প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ায় ১৮ জনের মৃত্যু ঢাকা-১১, কুমিল্লা-৩ ও বগুড়া-১ আসনে বিএনপির তিন প্রার্থীর নির্বাচনে অংশ নিতে আর বাধা থাকল না শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচারণার সময় আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ৯ ফেব্রুয়ারি ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১০ ফেব্রুয়ারি ২০২৬ গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা

ফরিদপুরে মহানগর বিএনপির মৌন মিছিল

  • Update Time : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৭০ Time View

মাহবুব পিয়াল.ফরিদপুর : জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে মহানগর বিএনপির উদ্যোগে মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ফরিদপুর সিভিল সার্জন অফিসের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গী, জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক আজম খান, অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন, রুবেল হোসেন, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতোয়ালী থানা বিএনপি’র সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, জেলা কৃষক দলের সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার শিথিল, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, মহানগর বিএনপির সদস্য নুরুজ্জামান চৌধুরী পংকজ, মিজানুর রহমান মিনানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

মৌন মিছিল পূর্ব সমাবেশে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ বলেন, নতুন নেতৃত্ব বাংলাদেশে আবিভূত হচ্ছে দেখতে পাচ্ছি। আপনাদের বিষয়ে আমরা শুধু এটুকুই বলতে চাই, আপনারা একমাস পাঁচ দিন আন্দোলন করেছেন। আর বিএনপি দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আন্দোলন সংগ্রাম করেছে ১৭ বছর। আপনারা তো এক মাস পাঁচ দিন পরেই সরকারে চলে গেছেন। আপনারা দেখে বুঝতে পারেন নাই যে, বিরোধী দলে থেকে সরকারের রোষানল কত কঠিন বিষয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews