1. admin@thedailypadma.com : admin :
জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দরিদ্রদের মাঝে ফরিদপুর জেলা পরিষদের আর্থিক সহযোগিতা প্রদান সারা দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো ১৬ শিশুর মৃত্যু ফরিদপুরের নগরকান্দায় বাসের সাথে এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ ৫ জন নিহত ঈদের দিন কি বৃষ্টি নামবে, যা জানাল আবহাওয়া অফিস রামিসা হত্যা: ফরেনসিক রিপোর্টে ধর্ষণের প্রমাণ মিলেছে, রোববার চার্জশিট ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, বন্দুকধারী নিহত আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৪ মে ২০২৬ বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও মসলার প্রত্যাশিত ক্রেতা নেই

জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান

  • Update Time : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৯৩ Time View

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সমাবেশস্থলে পৌঁছান তিনি।

উদ্যানে প্রবেশের সময় রাস্তার দুইপাশে নেতাকর্মীরা তাকে ঘিরে স্লোগান দেন। আপ্লুত আমির হাত নেড়ে শুভেচ্ছা জানান। এসময় তাকে হাসিমুখে দেখা গেছে।

ডা. শফিকুর রহমান ছাড়াও দলের শীর্ষ নেতারাও সমাবেশে উপস্থিত রয়েছেন। দুপুর ২টার দিকে আমিরে জামায়াতের সভাপতিত্বে শুরু হবে জাতীয় সমাবেশ।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে জামায়াতের জাতীয় সমাবেশস্থলে এসে পৌঁছান দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

প্রসঙ্গত, সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

জামায়াতের ৭ দফা  দাবির মধ্যে রয়েছে— অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, ‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও এক কোটিরও বেশি প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ।

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews