1. admin@thedailypadma.com : admin :
শোকের আবহে সন্ধ্যায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নামছে বাংলাদেশ - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের উপসাগরীয় অঞ্চলের সব বন্দর অবরুদ্ধ করেছে যুক্তরাষ্ট্র হ্যাপি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সফল টোটাল হিপ রিপ্লেসমেন্ট সার্জারি সম্পন্ন চিকিৎসকের কাছে চাঁদা দাবি : সাবেক সেই যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ইরানে ফের হামলার কথা ভাবছেন ট্রাম্প : ওয়াল স্ট্রিট জার্নাল সতর্কবার্তা পেয়ে মাইন অপসারণ অভিযানে ইস্তফা দেয় মার্কিন ডেস্ট্রয়ার জাহাজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ১৩ এপ্রিল ২০২৬ ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের ব্যয় প্রায় ১১.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে এক নজরে বিশ্ব সংবাদ: ১২ এপ্রিল ২০২৬ হরমুজ প্রণালি পার হতে হলে টোল দিতে হবে ইরানি মুদ্রায়: তেহরান

শোকের আবহে সন্ধ্যায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নামছে বাংলাদেশ

  • Update Time : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১১২ Time View

প্রথম টি-টোয়েন্টি জেতার আনন্দ থেমে গেল ভয়াবহ বিমান দুর্ঘটনায়। মর্মান্তিক দুর্ঘটনার পর অনেক ক্রিকেটার বাড়িতে নিজের বাচ্চাদের খোঁজ নিতে শুরু করেন।

ক্রিকেটাররা উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।

শোকের আবহে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আজ মাঠে নামবে স্বাগতিকরা। প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। সিরিজ জিতলে বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি উৎসর্গ করবে বাংলাদেশ। মিরপুর স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচ।

রোববার প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ জয় পেয়েছে সাত উইকেটের বড় ব্যবধানে। পাকিস্তানকে মাত্র ১১০ রানে অলআউট করে ২৭ বল বাকি থাকতে তিন উইকেট হারিয়ে জয় তুলে নেয় স্বাগতিকরা।

একদিনের ব্যবধানে আরেকটি ম্যাচ। দুদলই সোমবার অনুশীলন করেনি। আজ কালো ব্যাজ পরে বাংলাদেশ দল মাঠে নামবে। ম্যাচ শুরুর আগে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে।

সংযুক্ত আরব আমিরাতে দুই ম্যাচ হারের পর পাকিস্তান সফরে হেরেছিল বাংলাদেশ। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শ্রীলংকার বিপক্ষে সিরিজ জয়ের পর দেশে ফিরে দাপট ধরে রেখেছেন লিটনরা। এবার বাংলাদেশের সামনে টানা দ্বিতীয় সিরিজ জয়ের হাতছানি।

শেষ দুই ম্যাচের একটিতে জিতলেই সিরিজ নিশ্চিত। সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে লিটন বলেন, ‘শ্রীলংকা থেকে আমাদের সবশেষ টি-টোয়েন্টি সিরিজটা খুব ভালো খেলে এসেছি। সবাই আত্মবিশ্বাসী। চেষ্টা করছি আত্মবিশ্বাস ধরে রাখার।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews