1. admin@thedailypadma.com : admin :
পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ার দিনে উল্টো লজ্জার হার দেখেছে বাংলাদেশ - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ার দিনে উল্টো লজ্জার হার দেখেছে বাংলাদেশ

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৩৭৫ Time View

টপ অর্ডার পারেনি। ব্যর্থ হয়েছে মিডল অর্ডারও। ধুঁকতে ধুঁকতে সর্বনিম্ন রানের (৭০ রান) লজ্জা লোয়ার অর্ডার পেরিয়েছে বটে, তবে লাভের লাভ কিছুই হয়নি।

পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ার দিনে উল্টো লজ্জার হার দেখেছে বাংলাদেশ। তাতেই সিরিজ থেমেছে ২-১ ব্যবধানে।

মিরপুরে তিন টি-টোয়েন্টি সিরিজটি লিটন দাসের দল অবশ্য আগেই নিশ্চিত করেছে। পাকিস্তানকে প্রথমবারের মতো ধবলধোলাইয়ের সুযোগ নেওয়ার দিন ছিল আজ।

সেই দিনেই টাইগাররা দেখিয়েছে ব্যাটিংয়ে হতশ্রী প্রদর্শনী। সফরকারীদের তোলা ১৭৮ রানের জবাবে ১০৪ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৭৪ রানে হেরেছে টাইগাররা।

রান তাড়ায় ডাক মেরে তামিম সাজ ঘরে ফেরায় বাড়তি দায়িত্ব ছিল লিটন দাসের কাঁধে। কিন্তু অধিনায়ক উল্টো দলের চাপ বাড়িয়েছেন। ৮ বলে ৮ রান করেন তিনি। চারে নামা মেহেদি মিরাজ ভালো শুরুর আভাস দিয়েছিলেন। ইতিবাচক শুরু পেলেও সেটা ধরে রাখতে পারেননি। ফাহিম আশরাফের বলে ক্যাচ দেওয়ার আগে ৮ বলে ৯ রান করেছেন তিনি।

টপ অর্ডার ব্যর্থতার দিনে সুবিধা করতে পারেননি মিডল অর্ডার ব্যাটাররাও। শেহ মেহেদি-জাকের আলিরাও যোগ দেন আসা-যাওয়ার মিছিলে। ইনিংসের পঞ্চম ওভারে এই দুই ব্যাটারকে ফিরিয়েছেন সালমান মির্জা। তাতে ২৫ রানেই ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারেনি টাইগাররা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews