1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে ফ্রি চক্ষু ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষকে সেবা - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম
নিউইয়র্ক সিটিতে প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ায় ১৮ জনের মৃত্যু ঢাকা-১১, কুমিল্লা-৩ ও বগুড়া-১ আসনে বিএনপির তিন প্রার্থীর নির্বাচনে অংশ নিতে আর বাধা থাকল না শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচারণার সময় আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ৯ ফেব্রুয়ারি ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১০ ফেব্রুয়ারি ২০২৬ গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা কোনো আর্থিক, ক্রীড়া কিংবা প্রশাসনিক শাস্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর আরোপ করা হবে না: আইসিসি বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান মঙ্গলবার সকাল থেকে মিছিল-সভা নিষিদ্ধ

ফরিদপুরে ফ্রি চক্ষু ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষকে সেবা

  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৬২ Time View

মাহবুব পিয়াল, ফরিদপুর : ফরিদপুরে লায়ন্স চক্ষু হাসপাতাল ও লায়ন্স ক্লাব অব ফরিদপুরের যৌথ উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) দুপুরে শহরের আলিপুর এলাকায় অবস্থিত লায়ন্স চক্ষু হাসপাতালে ফ্রি চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তরুন শিল্পপতি ও সমাজ সেবক ঐতিহ্যবাহী ময়েজ মঞ্জিল পরিবারের কৃতি সন্তান চৌধুরী ফারিয়ান ইউসুফ ।


লায়ন্স চক্ষু হাসপাতাল ফরিদপুরের চেয়ারম্যান লায়ন ইঞ্জিনিয়ার এটিএম শামসুল আলম মনির সভাপতিত্বে ও হাসপাতালের পরিচালক লায়ন মোস্তাফিজুর রহমান লাবলুর সঞ্চালনায় অনুষ্টানে লায়ন্স ক্লাবের কর্মকর্তাবৃন্দ ও ফরিদপুর জেলা জাতীয়তাবাদী দল ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্থান থেকে সেবা নিতে আশা রোগীরা উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্য জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ বলেন, তারেক রহমানের ৩১ দফার নিশ্চিতকরণের লক্ষ্য তুলে ধরেন এবং তার পিতা বিএনপির সাবেক ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রী মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের সেবামূলক অবদানের কথা স্মরন করেন। তিনি মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের সেবামূলক কাজের গতিকে আরও বৃদ্ধি করার প্রত্যয় ব্যক্ত করেন।
ফ্রি চক্ষু ক্যাম্পে ফরিদপুরের বিশিষ্ট চক্ষু চিকিৎসকরা পাঁচ শতাধিক দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন, যা স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews