1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে আল মামুন হজ্জ কাফেলার হজ্জ পুনর্মিলনী অনুষ্ঠান - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম
দান করার পরও আজীবন বাবা-মায়ের ভোগদখল করার অধিকার দিযে ‘সম্পত্তি হস্তান্তর বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস ইরানে আক্রমণ হলে হামলা তীব্রতর হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৭ সেপ্টেম্বর ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৬ সেপ্টেম্বর ২০২৬ ইরানের সুরক্ষিত ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ আঘাত হানবে মার্কিন বাহিনী: ট্রাম্প যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৫ সেপ্টেম্বর ২০২৬ বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ৩ বছরের মধ্যে সর্বোচ্চ: জাতিসংঘ

ফরিদপুরে আল মামুন হজ্জ কাফেলার হজ্জ পুনর্মিলনী অনুষ্ঠান

  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৬৭৯ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুরের আল- মামুন হজ্জ কাফেলার উদ্যোগে হাজীদের নিয়ে হজ্জ পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৫ শনিবার (২৬ জুলাই) সকাল ১০ টায় শহরের গোয়ালচামট জেলা মডেল মসজিদ ও ইসলামীক সাংস্কৃতিক কেন্দ্রের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
হজ্জ পুনর্মিলনী অনুষ্ঠানে শতাধিক হাজী, জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। হজ্জের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার পাংশা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্জ হযরত মাওলানা আওয়াবুল্লাহ ইব্রাহিম ।
বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন ফরিদপুরের সহ-সভাপতি আলহাজ্জ হযরত মাওলানা ইউনুস আলী মোল্লার সভাপতিত্বে এবং আল- মামুন হজ্জ কাফেলার নিবার্হী পরিচালক মাওলানা মোঃ মামুনার রশিদ এর সঞ্চালনায় অনুষ্টানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুরা সদস্য অধ্যাপক আব্দুত তাওয়াব, আল- মামুন হজ্জ কাফেলার প্রধান উপদেষ্টা ও দারুল উলুম বাংলাদেশ এর মহাপরিচালক আলহাজ্জ মুফতি আবু বকর সিদ্দিক আদদাঈ , ফরিদপুর শামসুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল শাইখুল হাদিস মুফতি কামরুজ্জামান , ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুরের উপ-পরিচালক মোহাম্মাদ ইয়াছিন মোল্লা, ইমাম কল্যাণ ফাউন্ডেশন ফরিদপুরের সাধারণ সম্পাদক হযরত মাওলানা ইসমাইল হোসাইন , ময়েজ মঞ্জিল জামে মসজিদের খতিব আলহাজ্জ হযরত মাওলানা কবির আহমদ,কাসিমুল উলুম মাদ্রাসা শাইখুল হাদিস ও শিক্ষা সচিব মুফতি আব্দুল কাইয়্যুমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।


অনুষ্ঠানে বক্তারা হজ্জের আধ্যাত্মিক, সামাজিক ও ব্যক্তিগত গুরুত্ব তুলে ধরেন। তারা হজ্জের মাধ্যমে মানুষের জীবনে শৃঙ্খলা, ধৈর্য, এবং সামাজিক সম্প্রীতির গুরুত্বপূর্ণ ভূমিকার উপর আলোকপাত করেন। হজ্জের অভিজ্ঞতা এবং এর শিক্ষাগুলো দৈনন্দিন জীবনে প্রয়োগের মাধ্যমে ব্যক্তি ও সমাজের উন্নতি সম্ভব বলে বক্তারা মত প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত হাজীগন তাদের হজ্জের অভিজ্ঞতা শেয়ার করেন এবং আল- মামুন হজ্জ কাফেলার সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য কৃতপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews