1. admin@thedailypadma.com : admin :
রাশিয়ায় ৮.৮ মাত্রার ভূমিকম্প: সবচেয়ে শক্তিশালী দশটি ভূমিকম্পের তালিকায় স্থান - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম
ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অবরোধ বৈশ্বিক বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে: ক্রেমলিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে একটি চীনা তেলবাহীর ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রম টাঙ্গাইল পোছেঁছেন প্রধানমন্ত্রী হরমুজ অবরোধে তেলের দাম আরও বাড়ল চারুকলা থেকে নববর্ষের ‘বৈশাখী শোভাযাত্রা’ শুরু পহেলা বৈশাখ: প্রাণের উৎসবে বর্ষবরণ আজ আজকের নামাজের সময়সূচি: ১৪ এপ্রিল ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা ইরানের উপসাগরীয় অঞ্চলের সব বন্দর অবরুদ্ধ করেছে যুক্তরাষ্ট্র হ্যাপি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সফল টোটাল হিপ রিপ্লেসমেন্ট সার্জারি সম্পন্ন

রাশিয়ায় ৮.৮ মাত্রার ভূমিকম্প: সবচেয়ে শক্তিশালী দশটি ভূমিকম্পের তালিকায় স্থান

  • Update Time : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৪৫৯ Time View

রাশিয়ার দূর প্রাচ্যের কামচাটকা উপদ্বীপের উপকূলে উৎপত্তি হওয়া ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি রেকর্ডকৃত ইতিহাসের সবচেয়ে শক্তিশালী দশটি ভূমিকম্পের তালিকায় স্থান করে নিয়েছে।

যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়ের ভূ-পদার্থবিজ্ঞান ও টেকটোনিক্স বিভাগের সহযোগী অধ্যাপক হেলেন ইয়েনেশাভস্কি বিবিসিকে জানিয়েছেন, এটি ২০১০ সালে চিলির বিওবিও এবং ১৯০৬ সালের একুয়েডরের এস্মেরালদাসে সংঘটিত ভূমিকম্পের পাশাপাশি ইতিহাসের ষষ্ঠ তীব্রতম কম্পন হিসেবে বিবেচিত হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, চিলির ওই ভূমিকম্পে ৫২৩ জন নিহত এবং তিন লাখ ৭০ হাজারের বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছিল। অন্যদিকে, একুয়েডর-কলম্বিয়া সীমান্তবর্তী ভূমিকম্পে সৃষ্ট সুনামিতে প্রাণ হারিয়েছিল প্রায় ১ হাজার ৫০০ মানুষ। এই সুনামির প্রভাব এতটাই শক্তিশালী ছিল যে, যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে স্যান ফ্রান্সিসকো পর্যন্ত তার ঢেউ পৌঁছায়।

উল্লেখযোগ্যভাবে, রেকর্ডকৃত পঞ্চম সর্বোচ্চ মাত্রার ভূমিকম্পটিও সংঘটিত হয়েছিল রাশিয়ার এই কামচাটকা উপদ্বীপেই। ১৯৫২ সালে ক্রাই অঞ্চলে সংঘটিত ওই ৯ মাত্রার ভূমিকম্পটি ছিল বিশ্বের ইতিহাসে প্রথম রেকর্ডকৃত ‘নাইন-ম্যাগনিচিউড’ ভূমিকম্প। তার ফলে সৃষ্ট সুনামি প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে হাওয়াই দ্বীপে আঘাত হানে এবং অন্তত ১০ লাখ ডলারের ক্ষতি সাধিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews