1. admin@thedailypadma.com : admin :
জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাবে ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাবে ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

  • Update Time : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১২৭ Time View

জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাবে ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শুক্রবার (১ আগস্ট) স্বাগতিক জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে আজিজুল হক তামিমের নেতৃত্বাধীন দল।

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজে চার ম্যাচ শেষে বাংলাদেশের সঙ্গে দক্ষিণ আফ্রিকার সমান ৬ পয়েন্ট রয়েছে। জিম্বাবুয়ে চার ম্যাচে হেরে এখনো কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি। ফলে দুই ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ফাইনালে উঠেছে। শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে আগামী ১০ আগস্ট হারারেতে।

টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের অধিনায়ক আজিজুল তামিম। ব্যাট করতে নেমে টাইগার বোলারদের আগুনে বোলিংয়ে মাত্র ২২.৩ ওভারে ৮৯ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। পেসার ইমন ২৭ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। স্বাধীন ইসলাম ও সানজিদ মজুমদার নিয়েছেন দুটি করে উইকেট।

৯০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ দলীয় ৫ রানে প্রথম উইকেট হারায়। ওপেনার রিফাত বেগ শূন্য রানে ফেরেন শেল্টন মাজভিতোরের বলে। দলীয় ৩৯ রানে দ্বিতীয় উইকেট পড়লেও অধিনায়ক আজিজুল তামিম ও রিজান হোসেন তৃতীয় উইকেটে অবিচ্ছেদ্য ৫২ রানের জুটি গড়ে জয় নিশ্চিত করেন। ফলে ২০৯ বল হাতে রেখে ৮ উইকেটে জয় পায় লাল-সবুজের তরুণরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews