1. admin@thedailypadma.com : admin :
তফসিল ঘোষণা হলেই দেশে ফিরবেন তারেক রহমান: পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রথমবারের মতো নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা পেলেন তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলাম নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে যুক্তরাজ্য আগামী মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবে নতুন মন্ত্রিসভা জামায়াত আমির ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৭ ফেব্রুয়ারি নতুন মন্ত্রিপরিষদ সচিব সিরাজ উদ্দিন মিয়া নতুন সরকারের শপথ কবে জানালেন প্রেস সচিব ৩০টি আসনে ভোট পুনর্গণনার আবেদন, শপথ স্থগিতে আইনি পদক্ষেপ নেবে জামায়াত বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের স্বার্থ সামনে রেখেই দেশের পররাষ্ট্রনীতি ঠিক হবে: তারেক রহমান

তফসিল ঘোষণা হলেই দেশে ফিরবেন তারেক রহমান: পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর

  • Update Time : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২১১ Time View

ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা দিলেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (৭ আগস্ট) একটি বেসরকারি টেলিভিশনকে এ তথ্য জানিয়েছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর।

এর আগে তিনি বলেন, লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। গত জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক সম্পর্কে তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর বলেন, একান্ত বৈঠকে আগামী নির্বাচন ও সরকার গঠন প্রসঙ্গে বিএনপির ভাবনা নিয়ে আলোচনা হয়। আগামী নির্বাচনে জয় পেলে কেমন দেশ গড়তে চায় বিএনপি কিংবা নির্বাচনী রূপরেখা নিয়ে দলটির ভাবনা কী, এমন সব মৌলিক বিষয়ে বৈঠক করেছেন তারা।

চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানান নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

নবম কমিশন সভা শেষে বৃহস্পতিবার সাংবাদিকদের এমন সিদ্ধান্তের কথা জানান তিনি।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, প্রধান উপদেষ্টা (২০২৬ সালের) ফেব্রুয়ারির প্রথমার্থে রোজার আগে নির্বাচন আয়োজনের জন্য চিঠি দিয়েছেন। সেটাই আজকের মিটিংয়ে উপস্থাপন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এরই মধ্যে বলেছেন, ভোটের তারিখের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews