1. admin@thedailypadma.com : admin :
নেতানিয়াহু প্রশাসন কোন কোন অঞ্চলের অংশ নিয়ে গড়ে তুলতে চান গ্রেটার ইসরায়েল - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম
ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ রায়

নেতানিয়াহু প্রশাসন কোন কোন অঞ্চলের অংশ নিয়ে গড়ে তুলতে চান গ্রেটার ইসরায়েল

  • Update Time : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৪০০ Time View

চলতি বছরের জানুয়ারিতে ‘গ্রেটার ইসরায়েল’-এর মানচিত্র প্রকাশ করে তেলআবিব। এতে অন্তর্ভুক্ত করা হয় ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া এবং লেবাননের ভূখণ্ডকে। নেতানিয়াহু প্রশাসনের এমন পদক্ষেপে নিন্দার ঝড় ওঠে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে।

চলতি সপ্তাহে গণমাধ্যমকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেয়া সাক্ষাৎকারের পর আবারও আলোচনায় বৃহত্তর ইসরায়েলি ভূখণ্ডের বিষয়টি।

আই-টুয়েন্টি ফোরে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ফিলিস্তিনের ভূখন্ডসহ জর্ডান, সিরিয়া, লেবানন এবং মিশরের কিছু অংশ নিয়ে গড়ে তুলতে চান গ্রেটার ইসরায়েল।

মূলত, গ্রেটার ইসরায়েল ধারণাটি আলোচিত হচ্ছে ১৯৬৭ সাল থেকেই। যেখানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলো নিয়ে বৃহত্তর ইসরায়েল গঠনের পরিকল্পনা রয়েছে। যার মধ্যে রয়েছে নীল নদ থেকে ফোরাত নদী পর্যন্ত বিস্তৃত অঞ্চল। তথাকথিত প্রতিশ্রুত ভূমি বা প্রমিজড ল্যান্ড বোঝাতে এই গ্রেটার ইসরায়েলের প্রসঙ্গ উল্লেখ করা হয়।

নীল নদ থেকে ফোরাত নদী, এই অঞ্চল ২ হাজার কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত। যাতে সংশ্লিষ্ঠ মিসর, জর্ডান, সিরিয়া এবং ইরাকের বিভিন্ন এলাকা। যার মধ্যে অন্যতম সিনাই এবং গোলান উপত্যকা। এই দেশগুলোর পাশাপাশি লেবানন এবং ফিলিস্তিনও রয়েছে।

উল্লেখ্য, জায়নবাদীদের পরিকল্পনা অনুযায়ী প্রস্তাবকৃত এই ‘গ্রেটার ইসরায়েল’ হলো এই সাম্রাজ্য সৌদি আরব পর্যন্ত প্রসারিত করা ও সেই পরিকল্পনার বাস্তবায়ন ঘটানো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews