মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ রোববার বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা শুরু হচ্ছে। সকাল থেকেই ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দেবী দুর্গাকে বরণের প্রস্তুতি চলছে।
আজ ধূপধুনচি, পঞ্চপ্রদীপ আর ঢাকের বাদ্যের তালে আসনে অধিষ্ঠিত হবেন দেবী দুর্গা। বোধনের ঘট স্থাপনের মধ্য দিয়েই দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।
পঞ্জিকা অনুযায়ী, আজ রোববার সকাল ১১টা ১১ মিনিট পর্যন্ত ষষ্ঠী তিথিতে অনুষ্ঠিত হবে দেবীর আমন্ত্রণ ও অধিবাস। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সায়ংকালে দেবীর বোধন অনুষ্ঠিত হবে। এদিকে, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ঢাকের বাদ্যে দেবীকে বরণের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন ভক্তরা।
এই বছর সারাদেশের ৩৩ হাজার মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজার সার্বিক নিরাপত্তায় আনসার, পুলিশ, র্যাব, বিজিবিসহ সেনাবাহিনীর সদস্যরাও নিয়োজিত রয়েছেন। এছাড়া, প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
আগামী বৃহস্পতিবার ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ৫ দিনব্যাপী এই উৎসব শেষ হবে।

সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন

লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন

উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন

thedailypadma@gmail.com

বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর।

মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।