1. admin@thedailypadma.com : admin :
বাংলাদেশি পাসপোর্ট দেখে ইসরায়েলি সেনারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে মাটিতে ছুড়ে ফেলে: শহিদুল আলম - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
হাদিকে বহনকারী বিমানটি বিমানবন্দর ছেড়ে গেছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয় ছাত্রশক্তি হাদির বিদেশে চিকিৎসায় যত অর্থ প্রয়োজন, তা অর্থ মন্ত্রণালয় থেকে দেওয়া হবে: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ মিজাফ বিজয় উৎসব-২০২৫ এ গুণীজন সম্মাননা পেলেন আরিফুজ্জামান অপু ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছেন হাদির ওপর হামলাকারী: জুলকারনাইন সায়ের হাদির ওপর হামলার প্রভাব নির্বাচনে পড়বে না এবং কোনো শঙ্কা নেই, একটি বিচ্ছিন্ন ঘটনা: সিইসি হাদিকে সিঙ্গাপুর নিতে শাহজালাল বিমানবন্দরে এলো এয়ার অ্যাম্বুলেন্স ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা কলম্বিয়ায় ৮০ মিটার গভীর খাদে শিক্ষার্থীদের বহনকারী বাস, নিহত ১৭ অস্ট্রেলিয়ায় বন্দুক হামলার ঘটনায় প্রাণহানি বেড়ে ১৫

বাংলাদেশি পাসপোর্ট দেখে ইসরায়েলি সেনারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে মাটিতে ছুড়ে ফেলে: শহিদুল আলম

  • Update Time : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৩৮ Time View

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন আলোকচিত্রী, মানবাধিকারকর্মী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম।

শনিবার (১১ অক্টোবর) ভোরে তুরস্কের রাজধানী ইস্তাম্বুল হয়ে ঢাকায় পৌঁছান তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশি পাসপোর্ট দেখে ইসরায়েলি সেনারা ক্ষিপ্ত হয়ে তা মাটিতে ছুড়ে ফেলে দেয়। এই অপমানের বিচার আদায় করতে হবে।

গত বুধবার গাজাগামী নৌবহর ‘ফ্রিডম ফ্লোটিলা’ দখল করে ইসরায়েলি বাহিনী। ওই বহরের ‘কনশানস’ নামের জাহাজে ছিলেন শহিদুল আলমসহ বিভিন্ন দেশের মানবাধিকারকর্মী ও সাংবাদিকরা। ইসরায়েলি সেনারা তাদের আটক করে কারাগারে নিয়ে যায়।

শহিদুল আলম জানান, বাংলাদেশি পাসপোর্ট দেখে ইসরায়েলি সেনারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সেটি মাটিতে ছুড়ে ফেলে। এটি তার জন্য খুবই অপমানজনক ছিল। একটি দেশের পাসপোর্ট এভাবে অপমান করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর ন্যায়বিচার আদায় করতে হবে।

ইসরায়েলের কারাগারে কঠিন সময় পার করার অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, আমাদের উপর নির্যাতন হয়েছে, কঠিন সময় কেটেছে। তবে গাজার মানুষ যে অবস্থায় আছে, তার তুলনায় আমাদের কষ্ট কিছুই না। গাজাবাসী যতক্ষণ মুক্ত না হয়, আমাদের কাজ শেষ হয়নি।

তিনি আরও বলেন, আমাদের মতো আরও হাজার ফ্লোটিলা যাওয়া দরকার, যতদিন না ফিলিস্তিন স্বাধীন হয়। আমাদের আসল সংগ্রাম এখনো বাকি আছে।

বাংলাদেশের মানুষের দোয়া ও ভালোবাসা তাকে ফিরে আসার সুযোগ করে দিয়েছে জানিয়ে তিনি বাংলাদেশ সরকার, তুরস্ক সরকার ও তার মুক্তির জন্য যারা চেষ্টা করেছেন সবাইকে ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews