1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুর বিভাগ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম
হাদিকে বহনকারী বিমানটি বিমানবন্দর ছেড়ে গেছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয় ছাত্রশক্তি হাদির বিদেশে চিকিৎসায় যত অর্থ প্রয়োজন, তা অর্থ মন্ত্রণালয় থেকে দেওয়া হবে: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ মিজাফ বিজয় উৎসব-২০২৫ এ গুণীজন সম্মাননা পেলেন আরিফুজ্জামান অপু ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছেন হাদির ওপর হামলাকারী: জুলকারনাইন সায়ের হাদির ওপর হামলার প্রভাব নির্বাচনে পড়বে না এবং কোনো শঙ্কা নেই, একটি বিচ্ছিন্ন ঘটনা: সিইসি হাদিকে সিঙ্গাপুর নিতে শাহজালাল বিমানবন্দরে এলো এয়ার অ্যাম্বুলেন্স ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা কলম্বিয়ায় ৮০ মিটার গভীর খাদে শিক্ষার্থীদের বহনকারী বাস, নিহত ১৭ অস্ট্রেলিয়ায় বন্দুক হামলার ঘটনায় প্রাণহানি বেড়ে ১৫

ফরিদপুর বিভাগ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৪৬ Time View

মাহবুব পিয়াল, ফরিদপুর ঃ বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলা নিয়ে অবিলম্বে ফরিদপুরকে বিভাগ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফরিদপুরে সর্বস্তরের মানুষ। সমাবশে অনেককেই দাবি সম্বলিত ফেস্টুন হাতে নিয়ে সমাবেশে যোগ দিতে দেখা যায়। এ সময় “দাবি মোদের একটাই-ফরিদপুর বিভাগ চাই” সহ বিভিন্ন মুহু মুহু শ্লোগানে ঘটনাস্থল প্রকম্পিত হয়ে ওঠে সমাবেশস্থল।


বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে “দ্রæততম সময়ের মধ্যে ফরিদপুর বিভাগের বাস্তবায়ন চাই” দাবিতে ফরিদপুর প্রেসক্লাব চত্ত¡র থেকে বিক্ষোভ সমাবেশ শুরু হয়ে মুজিব সড়ক ধরে শহরের জনতা ব্যাংকের মোড়, আলীপুরের মোড় হয়ে হাসিবুল হাসান লাবলু সড়ক, কবি জসীমউদ্দিন সড়ক দিয়ে সুপার মার্কেটের মোড় হয়ে পুণরায় ফরিদপুর প্রেসক্লাব চত্ত¡রে ফিরে এক সমাবেশে বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিক্ষোভ সমাবেশে কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বলেন, ফরিদপুর অত্যন্ত পুরনো জেলা। এ জেলার রাজনীতিতে, সংস্কৃতিতে ও জনসংখ্যায় এবং ভৌগলিক ভাবে পদ্মার এপাড়ে হওয়ায় বৃহত্তর ফরিদপুরের কোন জেলা ঢাকা বিভাগের সাথে যুক্ত হওয়ার কোন সুযোগ নেই।
এ সময় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের লিখিত বক্তব্য পড়ে শোনান জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক জুলফিকার হোসেন। এছাড়া কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফের লিখিত বক্তব্য পড়ে শোনান ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা।
বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা জামায়াতের নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহম্মেদ, বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া, জেলা খেলাফত মজলিশের সভাপতি আবু নাসের, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ইসলামি আন্দোলন ফরিদপুর জেলার সাবেক সভাপতি মো. ওয়াহিদুজ্জামান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোজাম্মল হক, নগরকান্দা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এর আগে সকাল ১০টা থেকে শুরু হওয়া সর্বদলীয় বৈঠকে বক্তব্য দেন, ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি আলতাফ হোসেন। এ সময় তিনি বলেন, ফরিদপুর বিভাগ আমাদের ন্যায্য দাবি। আমাদেরকে দিতেই হবে। তরুণ সমাজ জেগেছে, তারা এ দাবি আদায় করে ছাড়বে।
সমাবেশ ও মিছিলে ফরিদপুরের সর্বস্তরের জনসাধারণ অংশ নেয়। অনেককেই দাবি সম্বলিত ফেস্টুন হাতে নিয়ে সমাবেশে যোগ দিতে দেখা যায়। এ সময় “দাবি মোদের একটাই-ফরিদপুর বিভাগ চাই”, “আর কোন কথা নাই –ফরিদপুর বিভাগ চাই”, “সোনালী আশে ভরপুর-বিভাগ চাই ফরিদপুর”, “পদ্মা মেঘনা যমুনা-ফরিদপুর আমাদের ঠিকানা” মুহু মুহু শ্লোগানে ঘটনাস্থল প্রকম্পিত হয়ে ওঠে সমাবেশস্থল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews