1. admin@thedailypadma.com : admin :
যুক্তরাষ্ট্রজুড়ে বিমান সংস্থাগুলো একযোগে ৩ হাজার ৩০০টিরও বেশি ফ্লাইট বাতিল করেছে - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
হাদিকে বহনকারী বিমানটি বিমানবন্দর ছেড়ে গেছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয় ছাত্রশক্তি হাদির বিদেশে চিকিৎসায় যত অর্থ প্রয়োজন, তা অর্থ মন্ত্রণালয় থেকে দেওয়া হবে: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ মিজাফ বিজয় উৎসব-২০২৫ এ গুণীজন সম্মাননা পেলেন আরিফুজ্জামান অপু ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছেন হাদির ওপর হামলাকারী: জুলকারনাইন সায়ের হাদির ওপর হামলার প্রভাব নির্বাচনে পড়বে না এবং কোনো শঙ্কা নেই, একটি বিচ্ছিন্ন ঘটনা: সিইসি হাদিকে সিঙ্গাপুর নিতে শাহজালাল বিমানবন্দরে এলো এয়ার অ্যাম্বুলেন্স ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা কলম্বিয়ায় ৮০ মিটার গভীর খাদে শিক্ষার্থীদের বহনকারী বাস, নিহত ১৭ অস্ট্রেলিয়ায় বন্দুক হামলার ঘটনায় প্রাণহানি বেড়ে ১৫

যুক্তরাষ্ট্রজুড়ে বিমান সংস্থাগুলো একযোগে ৩ হাজার ৩০০টিরও বেশি ফ্লাইট বাতিল করেছে

  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২৭ Time View

যুক্তরাষ্ট্রজুড়ে বিমান সংস্থাগুলো একযোগে ৩ হাজার ৩০০টিরও বেশি ফ্লাইট বাতিল করেছে। পরিবহন দফতরের এক শীর্ষ কর্মকর্তার সতর্কবার্তায় বলা হয়েছে, চলমান সরকার অচলাবস্থার (শাটডাউন) কারণে দেশটির আকাশপথে ভ্রমণ ‘প্রায় থমকে যেতে পারে’। এক  প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

রোববার ( ৯ নভেম্বর) এসব ফ্লাইট বাতিল করা হয়। এরইমধ্যে রিপাবলিকান ও ডেমোক্র্যাট নেতারা চলমান অচলাবস্থা নিয়ে অস্থায়ী এক চুক্তিতে পৌঁছান। অর্থ বরাদ্দ বিল নিয়ে টানাপোড়েনের ফলে ৪০ দিন ধরে স্থবির হয়ে আছে সরকারি কার্যক্রম।

এর আগে, যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) কর্মবিরতির ঘটনায় বিমান চলাচল নিয়ন্ত্রণে আংশিক সীমাবদ্ধতা আরোপ করে। প্রায় ১৩ হাজার এয়ার ট্রাফিক কন্ট্রোলার—যাদেরকে সরকারি নিয়মে ‘অপরিহার্য কর্মী’ হিসেবে ধরা হয়—১ অক্টোবর থেকে বেতন ছাড়া কাজ করে আসছেন।

ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটঅ্যাওয়্যার–এর তথ্য অনুযায়ী, রোববার (৯ নভেম্বর) যুক্তরাষ্ট্রে ৩ হাজার ৩০৪টি ফ্লাইট বাতিল হয় এবং আরও ১০ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়। এর আগে, শনিবার (৮ নভেম্বর) বাতিল হয়েছিল প্রায় ১ হাজার ৫০০টি ফ্লাইট। আর শুক্রবার (৭ নভেম্বর) বাতিল হয়েছিল আরও প্রায় ১ হাজার ফ্লাইট।

রোববার গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি সতর্ক করে বলেন, থ্যাংকসগিভিং (২৭ নভেম্বর) ছুটির সময় আসার আগে বিমান ভ্রমণ ‘প্রায় বন্ধ হয়ে যেতে পারে’।

তিনি বলেন, ‘মানুষ তখন পরিবারের সঙ্গে দেখা করতে ভ্রমণে বের হবে, কিন্তু ফ্লাইটের সংখ্যা এত কমে যাবে যে তা প্রয়োজনের  তুলনায় খুবই কম। এটি ভালো হওয়ার সম্ভাবনা নেই—বরং আরও খারাপ হবে, যতক্ষণ না পর্যন্ত এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা তাদের পাওনা বেতন পান।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews