1. admin@thedailypadma.com : admin :
খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন, দুপুরে জানাবে বিএনপি - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন, দুপুরে জানাবে বিএনপি

  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৮৭ Time View

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা ও চিকিৎসা-সংক্রান্ত বিষয় নিয়ে মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করবেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিএনপির মিডিয়া সেলের পাঠানো বার্তায় জানানো হয়, দুপুর ১২টার দিকে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের ফটকের সামনে সংবাদ সম্মেলনটি হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়ার চলমান চিকিৎসা প্রসঙ্গে গণমাধ্যমকে অবহিত করতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এর আগে চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখতে সোমবার (১ ডিসেম্বর) গভীর রাতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে ছিলেন ডা. জাহিদ হোসেন। সেখানে তারা মেডিকেল টিমের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করেন। তবে হাসপাতাল থেকে বেরিয়ে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি মির্জা ফখরুল।

খালেদা জিয়াকে গত ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ ও হৃদযন্ত্রের সমস্যার কারণে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিসিইউতে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চলছে তার চিকিৎসা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews