
মিডিয়া জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (মিজাফ)-এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো মিডিয়া জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের বিজয় উৎসব- , গুণিজন সম্মাননা ও শরৎ সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজধানীতে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বরেণ্য গুণিজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও মিডিয়া সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
দেশের জনপ্রিয় সব তারকাদের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানের মাঝে মাঝে দেশের স্বনামধন্য সব তারকাদের হাতে
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিজাফ সভাপতি সাঈদ মাহমুদ। বিশেষ জুরি বোর্ড অ্যাওয়ার্ডে সমাজ সেবায় অবদান রাখার জন্য আরিফুজ্জামান অপু গুণীজন অ্যাওয়ার্ড পান। আরিফুজ্জামান অপু , যুগ্ন আহ্বায়ক মহানগর বিএনপি ফরিদপুর অনেক সমাজ সেবা মূলক কাজের সাথে জড়িত। সমাজের দুস্থ ও অসহায় মানুষের পূর্নবাসনের কর্মকান্ডে সে সবসময় অগ্রনী ভুমিকা পালন করেন।
সন্ধ্যার সাংস্কৃতিক পর্বে সঙ্গীত, আবৃত্তি ও নাট্য পরিবেশনায় দর্শক-শ্রোতারা মুগ্ধ হন। অনুষ্ঠানের শেষে সভাপতি সাঈদ মাহমুদ উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
Leave a Reply