1. admin@thedailypadma.com : admin :
হাদিকে সিঙ্গাপুর নিতে শাহজালাল বিমানবন্দরে এলো এয়ার অ্যাম্বুলেন্স - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
পরবর্তী সিরিজ থেকে জাতীয় দলে খেলার জন্য সাকিব আল হাসান বিবেচিত হবেন চট্টগ্রামে তারেক রহমান বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, স্কটল্যান্ডকে নিলো আইসিসি আইনশৃঙ্খলা ও দুর্নীতি—এই দুটি বিষয়কে অগ্রাধিকার দিতে চান তারেক রহমান অগ্রণী ব্যাংক ফরিদপুর অঞ্চল শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফরিদপুরে জামায়াত এর গণমিছিল : জামায়াত ক্ষমতায় আসলে উত্তরাঞ্চলের নদীগুলো পুনরুজ্জীবিত করবে: জামায়াত আমির দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামের মাটিতে পা রাখতে যাচ্ছেন তারেক রহমান পোস্টাল ব্যালটে সিল দিয়ে ‘দ্রুত’ পোস্ট অফিসে জমা দিন: ইসি শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ বছরের সবচেয়ে বহুল প্রতীক্ষিত সিনেমার তালিকায় শীর্ষে

হাদিকে সিঙ্গাপুর নিতে শাহজালাল বিমানবন্দরে এলো এয়ার অ্যাম্বুলেন্স

  • Update Time : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯ Time View

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত  চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিতে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় অবতরণ করেছে। সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। দুপুর দেড়টায় তাকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয়ার কথা রয়েছে।

এরইমধ্যে হাদিকে আনতে বিমানবন্দর থেকে রওনা দিয়েছে ২ সদস্যের মেডিকেল প্রতিনিধি দল। তাদের মধ্যে একজন চিকিৎসক ও একজন নার্স রয়েছেন।

এদিকে, দু’দিন পেরিয়ে গেলেও কোনো উন্নতি নেই হাদির স্বাস্থ্য পরিস্থিতির। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এভারকেয়ার হাসপাতালের আইসিইউ’তে। রোববার চিকিৎসকরা জানান, ব্রেন স্টেমে আঘাত ও মস্তিষ্ক অতিরিক্ত ফুলে যাওয়ার কারণে রক্তচাপের ওঠানামা বেড়েছে হাদির।হার্টবিটও স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি ছিল। আজ এখনও পর্যন্ত নতুন করে ওসমান হাদির শারিরীক অবস্থার তথ্য দেয়নি মেডিকেল টিম। ওসমান হাদির রক্তচাপ ও হৃদযন্ত্রের স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় মেডিক্যাল সাপোর্ট চলমান আছে।

এর আগে, রোববার সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এদিন রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় পরদিন দুপুরে হাদিকে সিঙ্গাপুরে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

আব্দুল্লাহ আল জাবের বলেন, সোমবারের মধ্যে ওসমান হাদির ওপর হামলাকারীকে গ্রেফতার না করা হলে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগের দাবি তোলা হবে। একই দিন বিকেলে জাতীয় শহিদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ঘোষণাও দেয়া হয় সংবাদ সম্মেলনে।

প্রসঙ্গত, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় চলন্ত অবস্থায় তাকে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত গুলি করে পালিয়ে যায়। দ্রুত তাকে নেয়া হয় ঢাকা মেডিকেলে। সেখানে এক দফা অস্ত্রোপচার করে রাতেই উন্নত চিকিৎসার জন্য নেয়া হয় এভারকেয়ারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews