1. admin@thedailypadma.com : admin :
সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনে নিহত ২০ - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনে নিহত ২০

  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৪৩ Time View

ইয়েমেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় তেলসমৃদ্ধ হাদরামাউত প্রদেশে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহতের সংখ্যা ২০ জনে পৌঁছেছে। হামলায় আহত হয়েছেন আরও বহু মানুষ, যাদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছেন। একই সঙ্গে প্রদেশজুড়ে স্থলভাগে সরকারি বাহিনী ও দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)-সমর্থিত যোদ্ধাদের মধ্যে তীব্র সংঘর্ষ চলছে।

শনিবার (৩ জানুয়ারি) বার্তা সংস্থা এএফপির বরাতে আল জাজিরা জানিয়েছে, সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় হাদরামাউতের দুটি সামরিক ঘাঁটিতে অন্তত ২০ জন এসটিসি বাহিনীর সদস্য নিহত হয়েছেন।

এসটিসির এক সামরিক কর্মকর্তা ও চিকিৎসা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, প্রদেশটির সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল-খাশা ক্যাম্পে সাতটি বিমান হামলা চালানো হয়। একই সঙ্গে সেয়ুন ঘাঁটিতেও প্রাণঘাতী হামলার খবর পাওয়া গেছে।

ওয়াদি হাদরামাউত ও হাদরামাউত মরুভূমি অঞ্চলের এসটিসির প্রধান মোহাম্মদ আবদুল মালিক বলেন, সৌদি যুদ্ধবিমানগুলো ধারাবাহিকভাবে এসটিসি অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে। আল-খাশা ঘাঁটির কাছের একটি গ্রামের বাসিন্দা রেয়াদ খামেস বলেন, ‘আমরা শুধু আকাশে আলো ঝলকানি আর বিস্ফোরণ দেখতে পাচ্ছি। চেকপয়েন্টে আঘাত করে পথ পরিষ্কার করা হচ্ছে, যাতে সৌদি সমর্থিত বাহিনী অগ্রসর হতে পারে।’

স্থানীয় সূত্র জানায়, প্রদেশটির সামরিক ঘাঁটি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিতে এসটিসি-সমর্থিত বাহিনী এবং ইয়েমেনি সরকারি সেনাদের মধ্যে ব্যাপক লড়াই হচ্ছে। উভয় পক্ষই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তারে মরিয়া।

এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই শুক্রবার দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিল দুই বছরের একটি অন্তর্বর্তীকালীন সময়ের ঘোষণা দিয়েছে। এ সময় তারা ইয়েমেনের দক্ষিণাঞ্চল শাসন করবে এবং পরবর্তীতে দক্ষিণ ইয়েমেনের স্বাধীনতা প্রশ্নে গণভোট আয়োজন করা হবে বলে জানানো হয়।

গত মাসে এসটিসি হাদরামাউত ও পূর্বাঞ্চলীয় আল-মাহরাহ প্রদেশের বিস্তীর্ণ এলাকা দখলে নেয়ার পর ইয়েমেন সরকার ও এসটিসির মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। সৌদি আরব এসব অঞ্চলকে ‘রেড লাইন’ হিসেবে বিবেচনা করে, কারণ অঞ্চলগুলো দেশটির সীমান্তের নিকটবর্তী এবং ইয়েমেনের অবশিষ্ট জ্বালানি সম্পদের বড় অংশ এখানেই অবস্থিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews