1. admin@thedailypadma.com : admin :
বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেয়া হয়: আইন ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেয়া হয়: আইন ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল

  • Update Time : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৩৬ Time View

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশ দলের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে নিলামে ৯ কোটি ২০ লাখে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। কিন্তু আসর শুরুর আগে নিরাপত্তার অজুহাতে মুস্তাফিজকে আসর থেকে বাদ দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। শনিবার (৩ জানুয়ারি) রাত ১১টার দিকে তিনি এই স্ট্যাটাস দেন।

স্ট্যাটাসে ড. আসিফ নজরুল লিখেছেন, ‘উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখে।’

তিনি আরও লেখেন, ‘বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলংকায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি। আমি তথ্য এবং সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করেছি বাংলাদেশ আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেয়া হয়!’

সবশেষে ক্রীড়া উপদেষ্টা লিখেন, ‘আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, আমাদের ক্রিকেটার এবং বাংলাদেশকে অবমাননা মেনে নেব না। গোলামির দিন শেষ।’

এদিকে, ভারতকে ঘিরে তৈরি হওয়া সাম্প্রতিক পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেটে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

শনিবার (৩ জানুয়ারি) রাতে বিসিবির বোর্ড সভায় উপস্থিত ১৭ জন পরিচালক সর্বসম্মতভাবে আইসিসিকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেন। বিসিবি সূত্রে জানা গেছে, মূলত আইসিসির সিকিউরিটি ইউনিটকে এই চিঠি পাঠানো হবে।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী মাসেই শুরু হচ্ছে, যেখানে ভারত ও শ্রীলঙ্কা যৌথ আয়োজক। সূচি অনুযায়ী বাংলাদেশের গ্রুপ পর্বের চার ম্যাচের মধ্যে তিনটি কলকাতায় এবং একটি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা। তবে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পর দুই দেশের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews