1. admin@thedailypadma.com : admin :
মার্কিন আদালতে নিজেকে ‘নির্দোষ’ দাবি মাদুরোর - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

মার্কিন আদালতে নিজেকে ‘নির্দোষ’ দাবি মাদুরোর

  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৩৮ Time View

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আদালতে মাদক ও অস্ত্র চোরাচালানের মামলায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস নিজেদের নির্দোষ দাবি করেছেন। সোমবার (৫ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টার দিকে নিউ ইয়র্কে ম্যানহাটনের আদালতে তাদের হাজির করা হয়।

আদালতে নিকোলাস মাদুরো বলেছেন, আমি নির্দোষ ও একজন সৎ মানুষ। এখনও আমার দেশের প্রেসিডেন্ট।

এদিকে, মাদুরোর আইনজীবী জানিয়েছেন, বর্তমানে তার মক্কেল (মাদুরো) জামিনে মুক্তির জন্য আবেদন করছেন না; তবে ভবিষ্যতে এ বিষয়ে আবেদন করতে পারেন। মার্কিন একাধিক গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

অন্যদিকে, শুনানি নিয়ে আদালত আগামী ১৭ মার্চ মাদুরোর পরবর্তী হাজিরার দিন ধার্য করেন। তার মামলার বিচারক অ্যালভিন হেলারস্টাইন এ নির্দেশ দিয়েছেন।

এর আগে, নিউইয়র্কের স্থানীয় সময় তখন সকাল প্রায় ৮টার দিকে কয়েদিদের পোশাকে ম্যানহাটনের ফেডারেল আদালতে নেয়া হয় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে। কঠোর নিরাপত্তায় ম্যানহাটনের ফেডারেল আদালতে নিয়ে যাওয়া হয় তাদের।

প্রসঙ্গত, গত শুক্রবার রাতে ভেনেজুয়েলা থেকে তুলে আনার পর নিউইয়র্কের ব্রুকলিনের কারাগারে বন্দি ছিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস। মাদুরো ও তার স্ত্রী সিলিয়ার বিরুদ্ধে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে মাদুরোপুত্র গুয়েরা’র বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রের আদালতে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে।

সূত্র: রয়টার্স, বিবিসি 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews