1. admin@thedailypadma.com : admin :
মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ মঙ্গলবার, ৭ ডিগ্রি সেলসিয়াস - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ মঙ্গলবার, ৭ ডিগ্রি সেলসিয়াস

  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৫৭ Time View

এবারের শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ মঙ্গলবার। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এর আগে ৩১ ডিসেম্বর গোপালগঞ্জে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল। আজ তা কমে ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে এবং এই তাপমাত্রা রেকর্ড হয়েছে দেশের উত্তরের জেলা রাজশাহীতে। আজ রাজশাহীর সঙ্গে আরও ৯ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে জানান, রাজশাহীতে রেকর্ড হওয়া ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এ শীত মৌসুমের সর্বনিম্ন। তিনি আরও বলেন, আগামী তিন থেকে চার দিন তাপমাত্রা ওঠানামা করতে পারে, তবে চলতি মাসের ১০ বা ১১ তারিখের দিকে তাপমাত্রা বাড়তে পারে।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ রাজশাহীতে ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এই তীব্র শীতের মধ্যেও কাজের সন্ধানে এসেছেন শ্রমজীবী মানুষেরা। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে নগরের তালাইমারী মোড়েদেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ রাজশাহীতে ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এই তীব্র শীতের মধ্যেও কাজের সন্ধানে এসেছেন শ্রমজীবী মানুষেরা। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে নগরের তালাইমারী মোড়ে। ছবি: সংগৃহীত

আজ যে ১০ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, সেগুলো হলো রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রাঙামাটি, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা।

আবহাওয়া অধিদপ্তরের শৈত্যপ্রবাহের শ্রেণি অনুযায়ী, সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে তা মৃদু শৈত্যপ্রবাহ, ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি হলে মাঝারি শৈত্যপ্রবাহ, ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি হলে তীব্র শৈত্যপ্রবাহ, আর ৪ ডিগ্রির নিচে অতি তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য করা হয়।

চলতি মাসের শুরুতে আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছিল, এ মাসে অন্তত পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যার মধ্যে একটি হতে পারে তীব্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews