1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুর শহরের ব্যস্ততম এলাকা থেকে বোমাসদৃশ বস্তুসহ একটা ব্যাগ উদ্ধার - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম
পরবর্তী সিরিজ থেকে জাতীয় দলে খেলার জন্য সাকিব আল হাসান বিবেচিত হবেন চট্টগ্রামে তারেক রহমান বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, স্কটল্যান্ডকে নিলো আইসিসি আইনশৃঙ্খলা ও দুর্নীতি—এই দুটি বিষয়কে অগ্রাধিকার দিতে চান তারেক রহমান অগ্রণী ব্যাংক ফরিদপুর অঞ্চল শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফরিদপুরে জামায়াত এর গণমিছিল : জামায়াত ক্ষমতায় আসলে উত্তরাঞ্চলের নদীগুলো পুনরুজ্জীবিত করবে: জামায়াত আমির দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামের মাটিতে পা রাখতে যাচ্ছেন তারেক রহমান পোস্টাল ব্যালটে সিল দিয়ে ‘দ্রুত’ পোস্ট অফিসে জমা দিন: ইসি শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ বছরের সবচেয়ে বহুল প্রতীক্ষিত সিনেমার তালিকায় শীর্ষে

ফরিদপুর শহরের ব্যস্ততম এলাকা থেকে বোমাসদৃশ বস্তুসহ একটা ব্যাগ উদ্ধার

  • Update Time : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ২৮ Time View

ফরিদপুর শহরের ব্যস্ততম এলাকা থেকে বোমাসদৃশ বস্তুসহ একটা ব্যাগ উদ্ধার করা হয়েছে। বস্তুটি শনাক্ত ও নিষ্ক্রিয়করণ করার জন্য ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিটে খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তবে বস্তুটি বোমা কি-না বা কতটা শক্তি শালী বোমা সে বিষয়ে এখনও নিশ্চিত করে জানাতে পারেনি পুলিশ।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১ টার দিকে থেকে শহরের আলীপুর আলীমুজ্জামান সেতুর উপরে আড়াই ঘণ্টা ঘিরে রাখে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা। পরে বেলা ১টার দিকে সেনাবাহিনীর ডিসপোজাল ইউনিটের সদস্যের মাধ্যমে উদ্ধার করে পার্শ্ববর্তী আলীপুর বিসর্জন ঘাটে বালু দিয়ে ঢেকে রাখা হয়।

পুলিশ সূত্রে ও সরেজমিনে জানা গেছে, আলীমুজ্জামান সেতুর পশ্চিমপাড়ের রেলিংয়ের সঙ্গে রাখা গাছের গুঁড়ির উপর একটি নীল রংয়ের ব্যাগ পড়ে ছিল। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা সেখানে যায়। এলাকাটি জনবহুল ও শহরের দুই পাড়ের যোগাযোগের অন্যতম পথ হওয়ায় যৌথবাহিনীর সদস্যরা ব্যাগটি ঘিরে অবস্থান নেন। এরপর ডিসপোজাল টিম যাবতীয় প্রস্তুতি নিয়ে ব্যাগের ভেতরে রাখা তার দিয়ে প্যাঁচানো লাল রংয়ের একটি বস্তু বের করেন এবং কিছু সময় পরীক্ষা-নিরীক্ষা করেন। পরে প্রায় ৩০০ মিটার দূরে ব্রিজের নিচে নিয়ে বালুর ভেতরে রাখেন। ওই স্থানটি ঘিরে অবস্থান করতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

এ বিষয়ে ঘটনাস্থল থেকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন বলেন- ‘সেনাবাহিনীর মাধ্যমে জানতে পেরেছি, আলীপুর ব্রিজের ওপরে নীল রংয়ের একটি ব্যাগের ভেতরে বোমাসদৃশ বস্তু রাখা আছে। এলাকাটি জনবহুল হওয়ায় সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে বস্তুটি উদ্ধার করে আপাতত বিসর্জন ঘাটে রাখা হয়েছে। আসলে এটি বোমা কি-না এখনও আমরা নিশ্চিত হতে পারিনি। তবে ব্যাগের ভেতরে লাল রংয়ের একটি বস্তু আছে এবং বস্তুটির সঙ্গে তার প্যাঁচানো আছে।’

এক প্রশ্নের জবাবে তিনি জানান, ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। বিশেষ সদস্যরা আসলে এই বিষয় এ পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ) ঢাকার বোম ডিসপোজাল টিম ফরিদপুরে এসে পৌঁছায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews