1. admin@thedailypadma.com : admin :
আপাতত ‘অন অ্যারাইভাল ভিসা’ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

আপাতত ‘অন অ্যারাইভাল ভিসা’ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার

  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ২৭ Time View

আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে আপাতত ‘অন অ্যারাইভাল ভিসা’ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

নির্বাচনের আগে ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে’ সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বুধবার ঢাকায় এক অনুষ্ঠানে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

যেসব দেশের নাগরিকরা বাংলাদেশে এতদিন ‘অন অ্যারাইভাল’ বা ‘আসার পর ভিসা’ পেয়ে এসেছেন, তাদের উদ্দেশে ইতোমধ্যে একটি বিবৃতিও প্রকাশ করতে দেখা গেছে ওইসব দেশগুলোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের।

এর মধ্যে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ফেসবুক পেইজে বলা হয়েছে যে, নির্বাচনকে সামনে রেখে আগামী ১৫ জানুয়ারি থেকে ১ই ফেব্রুয়ারি পর্যন্ত একমাস বাংলাদেশ ‘অন অ্যারাইভাল ভিসা’ বন্ধ থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews