1. admin@thedailypadma.com : admin :
২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ইরান ও রাশিয়ার বাণিজ্যিক সম্পর্কের ওপর পড়বে না - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ইরান ও রাশিয়ার বাণিজ্যিক সম্পর্কের ওপর পড়বে না

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ২৫ Time View

ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর সম্প্রতি অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এর কোনো প্রভাব ইরান ও রাশিয়ার বাণিজ্যিক সম্পর্কের ওপর পড়বে না বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। খবর বিবিসির।

মস্কোতে এক সংবাদ সম্মেলনে ল্যাভরভ বলেন, আমাদের অবশ্যই কাজ চালিয়ে যেতে হবে এবং ইরান ও অন্যান্য অর্থনৈতিক অংশীদারদের সঙ্গে আমাদের যে চুক্তি রয়েছে সেটি বাস্তবায়ন করতে হবে।

ইরানকে কোণঠাসা করার জন্য যুক্তরাষ্ট্র যেভাবে শুল্কবৃদ্ধির পদক্ষেপ নিয়েছে তার সমালোচনা করেছে ক্রেমলিন।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, যখন যুক্তরাষ্ট্রের মতো একটি শক্তিশালী দেশ এ ধরনের অপ্রীতিকর পদ্ধতি অবলম্বন করে, তখন এর অর্থ কেবল একটিই- প্রতিযোগিতামূলক বাজারে আমেরিকার অবস্থান ক্রমেই দুর্বল হয়ে পড়ছে।

এর আগে চীনও যুক্তরাষ্ট্রের শুল্কবৃদ্ধির ঘোষণা প্রত্যাখ্যান করে ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews