
ফয়সাল হাসান: শসা গাছে (এবং লাউ, করলা, কুমড়া জাতীয় লতানো সবজিতে) 1G, 2G ও 3G কাটিং একটি বিশেষ ছাঁটাই/প্রুনিং (Pruning) পদ্ধতি, যা ফলন অনেক গুণ বাড়িয়ে দেয়।
কেন 1G, 2G ও 3G কাটিং বা ছাঁটাই (Pruning) অত্যন্ত গুরুত্বপূর্ণ ।
নিচে সহজভাবে ব্যাখ্যা করছিঃ
1G কাটিং (1st Generation Cutting)
সময়ঃ
>> চারা রোপণের ১৫–২০ দিন পর, যখন গাছ ৪–৫টি পাতার মতো বড় হয় ।
কাজঃ
মূল কান্ডের নিচের ৪–৫টি পাতার গোড়ার ডগা বা পার্শ্ব শাখা (side shoots) কেটে দিতে হবে ।
উদ্দেশ্যঃ
>> গাছের মূল কান্ড শক্ত হয়
>> শিকড়ের বৃদ্ধি বাড়ে ।
>> পরবর্তী শাখা (২জি শাখা) থেকে বেশি ফুল ও ফল ধরে ।
2G কাটিং (2nd Generation Cutting)
সময়ঃ
1G কাটিংয়ের ১০–১২ দিন পর, অর্থাৎ যখন 1G কাটার পর নতুন শাখা বের হবে ।

কাজঃ
নতুন শাখা থেকে আবার ২–৩ নোড (পাতার গাঁট) পর্যন্ত ডগা কেটে দিতে হবে ।
উদ্দেশ্যঃ
✔️ গাছ ঝোপালো না হয়ে খোলা ও আলো-বাতাস চলাচল সহজ হয় ।
✔️ স্ত্রী ফুলের সংখ্যা বৃদ্ধি পায়
✔️ রোগ কম হয় ।
৩জি কাটিং (3rd Generation Cutting)
সময়ঃ
২জি কাটার ৭–১০ দিন পর, যখন ২জি শাখা থেকে নতুন শাখা (৩জি) বের হয়।
কাজঃ
৩জি শাখার মধ্যে যেগুলোতে বেশি স্ত্রী ফুল আছে সেগুলো রাখতে হবে, বাকিগুলো হালকা করে ছাঁটাই করতে হবে।
উদ্দেশ্য~>
৩জি শাখা থেকেই মূলত বেশি পরিমাণ ফল আসে ।
গাছ ভারসাম্য বজায় রেখে ফলন দীর্ঘসময় ধরে দেয় ।

ℹ️ কাটিংয়ের সময় যা খেয়াল রাখবেনঃ
🅾️ ছাঁটাই সবসময় সকালে বা বিকেলে করুন
🅾️ ছাঁটাই করার পর বোর্ডো মিশ্রণ (তামার ছত্রাকনাশক) বা ট্রাইকোডার্মা দানা প্রয়োগ করলে পচা বা রোগ হয় না
🅾️ বেশি পাতাযুক্ত ও পুরোনো শাখা নিয়মিত সরিয়ে দিন ।
🅾️ প্রতি ছাঁটাইয়ের পর গাছে হালকা সার ও সেচ দিন, যেমন —
ইউরিয়া ৫ গ্রাম + এমওপি ৫ গ্রাম/লিটার পানি মিশিয়ে গাছের গোড়ায় প্রয়োগ ।
ফলন বৃদ্ধিঃ
যদি 1G, 2G ও 3G কাটিং নিয়ম মেনে করা হয় >
>> ফলন ২০–৩০% পর্যন্ত বৃদ্ধি পায়,
>> ফলের আকার ও গুণমান ভালো থাকে,
>> গাছের আয়ুষ্কালও বাড়ে
Leave a Reply