1. admin@thedailypadma.com : admin :
পাকিস্তানে ট্রাক খালে পড়ে এক পরিবারের ১৪ জন নিহত - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

পাকিস্তানে ট্রাক খালে পড়ে এক পরিবারের ১৪ জন নিহত

  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৩১ Time View

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোধা শহরে একটি ট্রাক খালে পড়ে যাওয়ায় এক পরিবারের ১৪ জন নিহত এবং আরও ৯ জন আহত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। খবর ডনের।

পুলিশ জানিয়েছে, ট্রাকটিতে মোট ২৩ জন যাত্রী ছিলেন, যার মধ্যে চারজন শিশু ও পাঁচজন নারী। খারাপ আবহাওয়া এবং চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণে ট্রাকটি খুশাব শহরের কাছে দরবার পাঞ্জপির মানাওয়ান এলাকায় খালে পড়ে যায়। ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে এবং হাসপাতালে আরও ৭ জনের মৃত্যু হয়।

আহতদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতরা সবাই শ্রমজীবী এবং বান্নু থেকে খুশাব শহরের কাজের উদ্দেশ্যে আসছিলেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি, এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ নিহত ও আহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের সঠিক চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews