1. admin@thedailypadma.com : admin :
সরকারবিরোধী বিক্ষোভে ব্যাপক উত্তাল ইসরায়েল - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

সরকারবিরোধী বিক্ষোভে ব্যাপক উত্তাল ইসরায়েল

  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ২৮ Time View

সরকারবিরোধী বিক্ষোভে ব্যাপক উত্তাল ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পতনের দাবিতে রাজধানী তেল আবিবের সড়কে নামে মানুষে ঢল। রোববার (১৮ জানুয়ারি) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।

গত ৭ অক্টোবর, ইসরায়েলে চালানো হামাসের অভিযানের সুষ্ঠু তদন্তে স্বাধীন রাষ্ট্রীয় কমিশন গঠনের দাবিতে জড়ো হয় হাজারো মানুষ।

তাদের দাবি, গাজায় যুদ্ধের সূত্রপাত ঘটানো হামাসের ঐ হামলার কোনোরকম দায়ভার নিতে অস্বীকৃতি জানিয়ছে নেতানিয়াহু প্রশাসন। যার প্রতিবাদে তেল আবিবের সড়কে নেতানিয়াহু বিরোধী পোস্টার হাতে চলে ব্যাপক আন্দোলন-স্লোগান।

ইসরায়েলের পতাকা শরীরে জড়িয়ে, নেতানিয়াহুর ব্যাঙ্গাত্বক মুখোশ পরে প্রতিবাদে নামে আন্দোলনকারীরা। হামাসের হাতে জিম্মি শেষ ইসরায়েলির মরদেহ ফেরতের দাবিও জানানো হয় আন্দোলনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews