1. admin@thedailypadma.com : admin :
আজ সরস্বতী পূজা - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম
হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট স্থগিত করেছে ইরান জেরুজালেমসহ বিস্তীর্ণ এলাকায় অনবরত বাজছে যুদ্ধকালীন সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ তেহরানসহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল, যুদ্ধ ফের তীব্র হওয়ার শঙ্কা ভুটানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশ ফিলিপাইনের ভূমিকম্পের জেরে প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার উপকূলে সুনামি

আজ সরস্বতী পূজা

  • Update Time : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১১৮ Time View

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ শুক্রবার (২৩ জানুয়ারি)। সরস্বতী পূজা বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় অন্যতম ধর্মীয় উৎসব। পূজার দিন অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে প্রণতি জানাবেন অগণিত ভক্ত।

সনাতন ধর্মাবলম্বীদের মতে, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। ধর্মীয় বিধান অনুসারে, মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে শুভ্র রাজহাঁসে চড়ে সরস্বতী পৃথিবীতে আসেন।

দিনটিকে ঘিরে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মন্দির ও বাড়িতে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। পূজা শেষে ভক্তরা অঞ্জলি দেবেন। এদিন শিশুদের হাতেখড়ির আয়োজনও করা হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর বলেন, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল ১০টায় পূজা অনুষ্ঠিত হবে।

এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল প্রশাসনের কেন্দ্রীয় পূজাসহ ৭৬টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে।

সকাল ৮টা থেকে মণ্ডপগুলোতে শুরু হয় পূজা। রয়েছে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, সংস্কৃতিক সন্ধ্যার আয়োজনও। জগন্নাথ হলের প্রবেশ মুখে দর্শনার্থী শিশু-কিশোরদের জন্য বিভিন্ন রাইড খেলনা ও বিশুদ্ধ খাবার দোকানের ব্যবস্থা রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জগন্নাথ হলের পুরোটা সিসি ক্যামেরার আওতাধীন থাকবে। যেকোনো ধরনের পটকা ও আতশবাজির ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews