1. admin@thedailypadma.com : admin :
ঢাকার ৮ স্থানে আজ তারেক রহমানের জনসভা - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

ঢাকার ৮ স্থানে আজ তারেক রহমানের জনসভা

  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪২ Time View
রাজধানী ঢাকার আটটি স্থানে আজ সোমবার জনসভা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গতকাল এই কার্যক্রমের অংশ হিসেবে ঢাকার ৬টি স্থানে জনসভা করেছেন তিনি।

বিএনপি সূত্র জানিয়েছে, তারেক রহমান আজ তার নিজ নির্বাচনী এলাকা ও ঢাকা মহানগর দক্ষিণের সাতটি সংসদীয় আসনে মোট আটটি জনসভায় অংশ নেবেন। এর মধ্যে সকাল ১১টায় ঢাকা-১৭ আসনে বনানী কামাল আতাতুর্ক এভিনিউয়ের খেলার মাঠে জনসভায় বক্তব্য দেবেন তিনি।

এরপর ঢাকা-১০ আসনে কলাবাগান ক্রীড়া চক্র মাঠে দুপুর ১২টায়, ঢাকা-৮ আসনে পীরজঙ্গী মাজার রোডে দুপুর ১টায়, ঢাকা-৯ আসনে মাণ্ডা তরুণ সংঘ মাঠে দুপুর ২টায়, ঢাকা-৫ আসনে যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে বিকেল ৩টায়, ঢাকা-৪ আসনে জুরাইন-দয়াগঞ্জ রোডে বিকেল ৪টায়, ঢাকা-৬ আসনে ধূপখোলা মাঠে বিকেল ৫টায় এবং ঢাকা-৭ আসনে লালবাগ বালুর মাঠে সন্ধ্যা ৬টায় জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।এর আগে গতকাল রবিবার বিএনপির চেয়ারম্যান ইসিবি চত্বরে দুপুর ২টায়, পল্লবী দুই নম্বর ওয়ার্ড লাল মাঠ তথা মেট্রোস্টেশনের পাশে দুপুর ২টা ৪০ মিনিটে, মিরপুর-১০ নম্বর গোল চত্বর সংলগ্ন সেনপাড়া পর্বতা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিকেল সাড়ে ৩টায়, মিরপুর মডেল থানার বিপরীতে বিকেল ৪টা ২০ মিনিটে, শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে বিকেল ৫টা ১০ মিনিটে এবং বাড্ডার সাঁতারকুলের সানভ্যালী মাঠে সন্ধ্যা ৬টায় বক্তব্য দেবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews