1. admin@thedailypadma.com : admin :
এক নজরে বিশ্ব সংবাদ: ৯ ফেব্রুয়ারি ২০২৬ - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

এক নজরে বিশ্ব সংবাদ: ৯ ফেব্রুয়ারি ২০২৬

  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৪ Time View

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম এর পাঠকদের জন্য-

আল-জাজিরার প্রতিবেদন/ জামায়াত নেতা শফিকুর রহমান: যার সঙ্গে সবাই দেখা করতে চায়
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গত বুধবার সন্ধ্যায় একটি উচ্চাভিলাষী নির্বাচনি ইশতেহার উন্মোচন করেন। এর একটি মূল অঙ্গীকার হলো—আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তার দল ক্ষমতায় এলে ২০৪০ সালের মধ্যে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) চারগুণ বাড়িয়ে দুই লাখ কোটি (দুই ট্রিলিয়ন) ডলারে উন্নীত করার ভিত্তি তৈরি করা হবে।

রয়টার্সের প্রতিবেদন/ ইতিহাসের সেরা নির্বাচনি ফল পেতে যাচ্ছে জামায়াত
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জনমত জরিপে দেখা যাচ্ছে- বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী জিতুক বা না জিতুক, দলটি ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচনি ফলাফল পেতে যাচ্ছে।

বিবিসির প্রতিবেদন/ বাংলাদেশি তরুণরা কি আসলেই ভারতবিরোধী হয়ে উঠছে?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দেওয়ালগুলো আবারও সরব হয়ে উঠেছে। রাস্তাঘাটজুড়ে গায়ে পড়ে থাকা দেওয়ালচিত্র, কখনো তীক্ষ্ণ, কখনো ব্যঙ্গাত্মক, কখনো কবিতার মতো। এগুলো মনে করিয়ে দিচ্ছে ২০২৪ সালের জুলাইয়ের সেই জেন-জি নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানকে, যেটি টানা ১৫ বছর ক্ষমতায় থাকা স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটায়। ওই বছরের ৫ আগস্ট পদত্যাগের পর তিনি ভারতে পালিয়ে যান ও এখন পর্যন্ত সেখানেই অবস্থান করছেন।

জাপানে নির্বাচনে বিপুল ভোটে জয়ী তাকাইচির দল
জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচির দল দেশটির সাধারণ নির্বাচনে ভূমিধস জয়লাভ করেছে। দেশটির সংসদের নিম্নকক্ষে বিপুল ভোটে জয়ী হয়েছে তারা। সরকারি সম্প্রচারক এনএইচকের সংগ্রহ করা ফলাফল অনুসারে, রোববারের নির্বাচনে শক্তিশালী নিম্নকক্ষের ৪৬৫টি আসনের মধ্যে তাকাইচির লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৩১৬টি আসন জিতেছে, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ২৩৩টি আসনের চেয়ে অনেক বেশি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, আন্দোলনে নামছে ভারতীয় কৃষকরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া অন্তর্বর্তী বাণিজ্যচুক্তির বিরোধিতায় রাস্তায় নামার ডাক দিয়েছে ভারতের অন্যতম বৃহৎ কৃষক সংগঠন সম্মিলিত কৃষক মোর্চা। ২০২১ সালে এই সংগঠনটিই বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারে নরেন্দ্র মোদীর সরকারকে বাধ্য করেছিল।

ইরানের তেলবাহী ৩ ট্যাংকার জব্দ করলো ভারত
ইরানের তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’-এর সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগে আরব সাগর থেকে তিনটি তেলবাহী জাহাজ জব্দ করেছে ভারত। ভারতীয় কোস্ট গার্ড জানিয়েছে, আন্তর্জাতিক তেল পাচারচক্রের বিরুদ্ধে সমন্বিত অভিযানের অংশ হিসেবে মুম্বাই উপকূল থেকে প্রায় ১০০ নটিক্যাল মাইল দূরে জাহাজগুলো জব্দ করা হয়।

মুসলিমদের ছবিতে আসামের মুখ্যমন্ত্রীর ‘গুলি ’, বিতর্কের ঝড়
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার একটি ভিডিওকে ঘিরে ভারতজুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। ভিডিওতে দেখা যায়, তিনি মুসলিমদের মতো পোশাক পরা দুই ব্যক্তির ছবির দিকে বন্দুক তাক করে গুলি করছেন। ভিডিওটি প্রকাশে আসতেই ব্যাপক সমালোচনা শুরু করেছেন বিরোধীরা, বিশেষ করে কংগ্রেস। তাদের অভিযোগ, এটি সরাসরি ‘গণহত্যার ডাক।’

অস্ট্রেলিয়ায় ইসরায়েলি প্রেসিডেন্টের সফর ঘিরে হাজারো মানুষের বিক্ষোভ
অস্ট্রেলিয়ায় ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের সফর ঘিরে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। গত বছর দেশটির বন্ডি সমুদ্র সৈকতে ইহুদিদের একটি উৎসবে হামলার ঘটনায় এই সম্প্রদায়ের প্রতি সংহতি প্রকাশের লক্ষ্যে দেশটিতে চারদিনের সফর করছেন তিনি। কিন্তু গাজায় ইসরায়েলের গণহত্যাকে কেন্দ্র করে অস্ট্রেলিয়ার সাধারণ মানুষ তার এই সফর ঘিরে প্রতিবাদ জানিয়েছে।

লিবিয়া উপকূলে নৌকা ডুবে দুই শিশুসহ ৫৩ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ
লিবিয়ার উপকূলে একটি নৌকা ডুবে দুই শিশুসহ অন্তত ৫৩ জন অভিবাসী নিখোঁজ রয়েছেন। জাতিসংঘের অভিবাসন সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এসব তথ্য জানিয়েছে।

ভেনেজুয়েলায় মাচাদোর ঘনিষ্ঠ গুনিয়াপাকে কারামুক্তির পর আবারও গ্রেফতার
ভেনেজুয়েলায় মারিয়া কোরিনা মাচাদোর ঘনিষ্ঠ সহযোগী ও বিরোধী রাজনীতিক হুয়ান পাবলো গুয়ানিপাকে কারামুক্তির মাত্র কয়েক ঘণ্টা পর আবার গ্রেফতার করা হয়েছে।

হংকংয়ে গণতন্ত্রপন্থি মিডিয়া টাইকুন জিমি লাইয়ের ২০ বছরের কারাদণ্ড
হংকং-এর একটি আদালত দেশটির গনতন্ত্রপন্থি মিডিয়া টাইকুন জিমি লাইকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে। গত ডিসেম্বরে তাকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews