1. admin@thedailypadma.com : admin :
নিউইয়র্ক সিটিতে প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ায় ১৮ জনের মৃত্যু - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

নিউইয়র্ক সিটিতে প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ায় ১৮ জনের মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৮ Time View

নিউইয়র্ক সিটিতে প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ায় ১৮ জনের মৃত্যু হয়েছে। শহরের মেয়র এ তথ্য নিশ্চিত করেছেন। জানুয়ারির শেষের দিক থেকেই শহরজুড়ে তীব্র শীত বিরাজ করছে। প্রায় ১৩ দিন শূন্য সেলসিয়াস (৩২ ফারেনহাইট) তাপমাত্রা রেকর্ড হয়েছে। নিউইয়র্কে গত ছয় দশকের মধ্যে এমন পরিস্থিতি দেখা যায়নি। খবর বিবিসির।

সোমবার নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বলেন, আমাদের শহরের রাস্তায় আরও একজন ব্যক্তি প্রাণ হারিয়েছেন। তিনি আরও বলেন, প্রতিটি প্রাণহানি একটি ট্র্যাজেডি এবং আমরা তাদের পরিবারের প্রতি সমব্যথী।

যদিও চলতি সপ্তাহে তাপমাত্রা বৃদ্ধির কথা রয়েছে। তবে এই সময়ের মধ্যে বাসিন্দাদের উদ্দেশে মামদানি বলেছেন, নিরাপদ থাকুন, ঘরে থাকুন… এবং একে অপরের খোঁজ রাখুন।

মেয়র আরও বলেন, ১৯ জানুয়ারি জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং তখন থেকে প্রায় ১,৪০০ স্থান আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছে।

গত ২৭ জানুয়ারি মামদানি জানিয়েছিলেন, নিহতদের মধ্যে অন্তত ১০ জনকে বাড়ির বাইরে পাওয়া গেছে। বাকিদের মৃত্যুর কারণ জানা যায়নি।

তিনি বলেন, আমরা নিউ ইয়র্কবাসীদের নিরাপদ রাখার জন্য কঠোর পরিশ্রম করছি এবং আমরা তা চালিয়ে যাব। আগামীকাল পর্যন্ত তাপমাত্রা ৩২ ডিগ্রি ফারেনহাইটের বেশি হওয়ার পূর্বাভাস দেওয়া হচ্ছে না এবং এটা খুব একটা ভালো আবহাওয়া নয়।

মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) জানিয়েছে, আগামী কয়েকদিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগের বছরগুলোতে এই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা সাধারণত ৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল।

১৯৬৩ সালের পর এবার নিউইয়র্ক সিটিতে টানা দুসপ্তাহ ধরে তীব্র ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নিউইয়র্ক সিটির জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, পরবর্তী কয়েকদিন তীব্র ঠান্ডা এবং তুষারপাতের কারণে শহরজুড়ে গুরুতর নিরাপত্তা ঝুঁকি রয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews