জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, বাংলাদেশ এখনও জনগণের সরকার পায়নি। আমরা কমিটমেন্ট দিতে চাই, যেদিন আমাদের প্রকৃত জনগণের সরকার গঠিত হবে সেদিন এই সংবিধান ছুঁড়ে ফেলা হবে।

সোমবার (২ মার্চ) এনসিপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, বেগম খালেদা জিয়া একবার জনসভায় বলেছিলেন, এই সংবিধান জনগণের সরকার গঠিত হলে ছুঁড়ে ফেলা হবে। কিন্তু আমরা দেখলাম তার ছেলে আজকে প্রধানমন্ত্রী হয়েছেন। বিএনপি সরকার গঠন করেছে, কিন্তু তারা এই সংবিধান ছুঁড়ে ফেলার সাহস করতে পারছে না, বরং এটাকে রক্ষা করছে।
তিনি আরও বলেন, বিএনপি এক ধরনের ষড়যন্ত্রমূলকভাবে জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ করার জন্য সনদের বিষয়গুলোকে বাস্তবায়ন করার ক্ষেত্রে এক ধরনের স্বেচ্ছাচারিতা করার জন্য আদালতে গেছে। তারা এক ধরনের ডুয়েল গেম তারা খেলছেন। এর মধ্য থেকে তারা সিলেক্টিভ সংস্কারের বিষয়ে কথা বলছেন।
আসিফ বলেন, যখন ঐক্যমত্য কমিশনের আলোচনা চলছিল তখন থেকেই বিএনপির বিভিন্ন মাধ্যমের বরাতে আমরা এই শঙ্কার বিষয়টা তখন থেকেই শুনছিলাম, এখন যা হচ্ছে হোক কোর্টের মাধ্যমে পরে অন্যরকম কিছু করবো। এই শঙ্কাটা আগে থেকেই ছিল, এটা খুব স্পষ্টভাবেই বোঝা যায়, কারা এটা করাচ্ছে।
Leave a Reply