
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) দাবি করেছে, ইরানের পাল্টা সামরিক অভিযান ‘ট্রু প্রমিস ৪’-এর প্রথম দুই দিনে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন বাহিনীর বড় ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি বলেন, ‘এই অভিযানে প্রথম দুই দিনের মধ্যেই ৬৫০ জনের বেশি মার্কিন সেনা নিহত বা আহত হয়েছেন।’ তার দাবি অনুযায়ী, ইরান এই সময় মার্কিন সামরিক ঘাঁটি ও যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
নাইনি বলেন, ‘আমেরিকানরা স্বাভাবিকভাবেই এই হতাহতের তথ্য অস্বীকার বা গোপন করার চেষ্টা করবে। তবে আমাদের গোয়েন্দা তথ্য ও যুদ্ধক্ষেত্রের প্রতিবেদনে এই ক্ষতির বিষয়টি নিশ্চিত হয়েছে।’
আইআরজিসির মুখপাত্র জানান, ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ফিফথ ফ্লিটের সদর দপ্তর একাধিকবার আঘাতপ্রাপ্ত হয়েছে। এর মধ্যে একটি হামলায় প্রায় ১৬০ জন মার্কিন সেনা নিহত বা আহত হয়েছেন বলে দাবি করা হয়।
তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, একটি মার্কিন নৌ-সহযোগী যুদ্ধজাহাজ ইরানি নৌ-ক্ষেপণাস্ত্রের আঘাতে গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে।
Leave a Reply