1. admin@thedailypadma.com : admin :
ইরানের জনগণ শেষ পর্যন্ত ইসলামি প্রজাতন্ত্র সরকারকে উৎখাত করবে কিনা নিশ্চিত নন নেতানিয়াহু - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
বাইডেনের শরীরে কেবল ছড়িয়েই পড়েনি বরং বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনের দুই মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে এবার ৬ শর্ত দিলো ইরান কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ আগস্ট ২০২৬ সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ইরানের জনগণ শেষ পর্যন্ত ইসলামি প্রজাতন্ত্র সরকারকে উৎখাত করবে কিনা নিশ্চিত নন নেতানিয়াহু

  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১১৬ Time View

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের জনগণ শেষ পর্যন্ত ইসলামি প্রজাতন্ত্র সরকারকে উৎখাত করবে কিনা তা তিনি নিশ্চিত নন, তবে সেই পরিস্থিতি তৈরি করতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কাজ করছে।

২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর প্রথম সংবাদ সম্মেলনে তিনি বলেন, কাউকে পানির কাছে নেওয়া যায়, কিন্তু তাকে জোর করে পানি খাওয়ানো যায় না।

তিনি বলেন, ইসরায়েল ইরানের জনগণকে রাস্তায় নামার সুযোগ তৈরি করতে বিমান হামলাসহ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।

নেতানিয়াহু বলেন, ইসরায়েল ইরানের শক্তিশালী সামরিক সংগঠন আইআরজিসি এবং স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের ওপর ভারি আঘাত হানছে।

তার ভাষায়, আমরা তাদের চেকপোস্ট, বাহিনী এবং অবকাঠামোর ওপর আঘাত করছি—এবং সামনে আরও কিছু আসছে।

তবে তিনি স্বীকার করেন যে শেষ পর্যন্ত কোনো সরকারের পতন সাধারণত দেশের ভেতর থেকেই ঘটে।

একই সংবাদ সম্মেলনে তিনি লেবনন সরকারকে সতর্ক করে বলেন, তাদের উচিত ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নিরস্ত্র করা। অন্যথায় ইসরায়েল নিজেই পদক্ষেপ নিতে পারে।

নেতানিয়াহু দাবি করেন, চলমান সংঘাতের কারণে ইরান আগের মতো শক্তিশালী নেই।

তার মতে, এটি এখন আর আগের সেই ইরান নয়। এটি আর সেই শক্তিশালী দাপুটে রাষ্ট্র নয়, যার বিরুদ্ধে কিছুই করা যায় না।

সূত্র: ইরান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews