1. admin@thedailypadma.com : admin :
হাদিকে হত্যার ঘটনায় নিজের সম্পৃক্ততা সম্পূর্ণ অস্বীকার করেছেন প্রধান আসামি ফয়সাল - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে এসএসসির ফল ১০ আগস্ট প্রস্তাবিত চুক্তির আওতায় হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ পাবে ইরান রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট রবীন্দ্রপ্রয়াণ ৮৫ বছর: এই দিনেই কলকাতার জোড়াসাঁকোর পৈতৃক বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজ থেকেজনসাধারণের জন্য উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, যেভাবে পাবেন টিকিট দেশের বাজারে বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৬ আগস্ট ২০২৬ শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলার সুযোগ দেয়ায় বাংলাদেশ তীব্র ক্ষোভ প্রকাশ মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

হাদিকে হত্যার ঘটনায় নিজের সম্পৃক্ততা সম্পূর্ণ অস্বীকার করেছেন প্রধান আসামি ফয়সাল

  • Update Time : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ১১৭ Time View

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় নিজের সম্পৃক্ততা সম্পূর্ণ অস্বীকার করেছেন প্রধান আসামি ফয়সাল।

রবিবার (২২ মার্চ) উত্তর চব্বিশ পরগনা জেলার বিধান নগর মহকুমার বিশেষ আদালতে তোলা হয় হাদি হত্যা মামলার প্রধান দুই আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে। এ সময় হাদি হত্যা বিষয়ে প্রশ্ন করা হলে ফয়সাল বলেন, আমি এই কাজ করিনি, আমি এ ধরনের কোনো কাজে ছিলাম না।

তাকে এই ঘটনায় ফাঁসানো হয়েছে কি না- এমন প্রশ্ন করা হলে অবশ্য কিছু বলতে রাজি হননি তিনি। এ সময় ফয়সাল কথা বললেও চুপ ছিলেন আলমগীর।

এর আগে বিধান নগর মহকুমা হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে কোনও প্রশ্নের উত্তর দেননি তিনি।

চলতি মাসের ৭ তারিখ রাতে বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশ। এরপর তাদের ১৪ দিনের রিমান্ডে পাঠান পশ্চিমবঙ্গের একটি আদালত।

২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুই ব্যক্তি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে গুলি করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে ১৮ ডিসেম্বর বাংলাদেশ সময় আনুমানিক রাত সাড়ে ৯টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ফয়সাল করিমই হাদিকে গুলি করেছিলেন বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews