
ইসরায়েল ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়েছে।
এদিকে চ্যানেল ১২ জানিয়েছে, ধেয়ে আসা রকেট ও ড্রোন হামলার কারণে উত্তর ইসরায়েলের পশ্চিমাঞ্চল এবং উচ্চ গ্যালিলি অঞ্চলে বিমান হামলার সাইরেন বাজছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ‘হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং বাসিন্দাদের মোবাইল ফোনে পাঠানো সতর্কবার্তা অনুসরণ করার পরামর্শ দিয়েছে।’
চ্যানেল ১২ জানিয়েছে, লেবাননের গোষ্ঠীটি গত এক ঘণ্টায় ইসরায়েলের দিকে ৩০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
আবারও তেল আবিবকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তেল আবিবের পাশের শহর বনি বারাক সাম্প্রতিক সময়ের অন্যতম গুরুতর একটি ঘটনার সাক্ষী হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরটির একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে কিছুটা ক্ষয়ক্ষতি হয় এবং নয়জন আহত হন। অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে, আহতদের মধ্যে ছয়জন শিশু।
মঙ্গলবারের আগেও তেল আবিবে একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ভবনগুলোতে আঘাত হানে। এতে চারজন হয়। বিমান বাহিনী তদন্ত করছে, ঠিক কীভাবে এই ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে গেল।
এদিকে ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে, মধ্য গাজা উপত্যকার আজ-জাওয়াইদা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় চারজন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি সত্ত্বেও, ইসরায়েল অবরুদ্ধ এই অঞ্চলে ফিলিস্তিনিদের বিরুদ্ধে তার গণহত্যামূলক যুদ্ধ চালিয়ে যাচ্ছে।
সূত্র : আলজাজিরা।
Leave a Reply