1. admin@thedailypadma.com : admin :
হ্যাপি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সফল টোটাল হিপ রিপ্লেসমেন্ট সার্জারি সম্পন্ন - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

হ্যাপি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সফল টোটাল হিপ রিপ্লেসমেন্ট সার্জারি সম্পন্ন

  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৮৯ Time View

ফরিদপুরে অবস্থিত হ্যাপি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সফল টোটাল হিপ রিপ্লেসমেন্ট সার্জারি সম্পন্ন হয়েছে।

হ্যাপি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে প্রখ্যাত অর্থোপেডিক্স ও আর্থ্রোস্কোপিক সার্জন ডা. মুহাম্মদ এ হাসান-এর মাধ্যমে সফলভাবে টোটাল হিপ রিপ্লেসমেন্ট সার্জারি সম্পন্ন হয়েছে—যা ফরিদপুরের চিকিৎসা সেবায় এক নতুন মাইলফলক।

পূর্বে ও ডা. মুহাম্মদ এ হাসান, নী আর্থ্রোস্কোপি (knee arthroscopy) সম্পন্ন করে ফরিদপুরে আধুনিকঅর্থোপেডিক্স চিকিৎসার নতুন যুগের সূচনা করেছিলেন। এবার টোটাল হিপ রিপ্লেসমেন্ট সার্জারির সফল বাস্তবায়নের মাধ্যমে ডা. মুহাম্মদ এ হাসান আবারও তার দক্ষতা, আধুনিকতা ও অগ্রগামী চিন্তাধারার স্বাক্ষর রেখেছেন।

এবার হিপ রিপ্লেসমেন্টের মাধ্যমে তিনি প্রমাণ করলেন, উন্নত চিকিৎসার জন্য এখন আর ঢাকা বা বিদেশে যাওয়ার প্রয়োজন নেই—আপনার শহর ফরিদপুরেই মিলছে বিশ্বমানের সেবা।

এই যুগান্তকারী সাফল্যের জন্য  হ্যাপি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার কতৃপক্ষ আন্তরিক অভিনন্দন জানিয়ছেম ডা. মুহাম্মদ এ হাসানকে। উন্নত প্রযুক্তিনির্ভর চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে তিনি ভবিষ্যতে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের স্বাস্থ্যসেবাকে আরও সমৃদ্ধ করবেন—এই প্রত্যাশা তাদের।

একইসাথে, হ্যাপি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এই সফলতার অংশীদার হওয়ার সুযোগ পেয়ে তারও কৃতজ্ঞ ও গর্বিত ।

ফরিদপুর শহরের ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বিপরীতে অবস্থিত হ্যাপি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সর্বদা নতুন প্রযুক্তি ও আধুনিক চিকিৎসাসেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews