1. admin@thedailypadma.com : admin :
ইরান সমঝোতায় না এলে এমন সমস্যার সম্মুখীন হবে যা আগে কখনো দেখেনি: ডোনাল্ড ট্রাম্প - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৬ আগস্ট ২০২৬ শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলার সুযোগ দেয়ায় বাংলাদেশ তীব্র ক্ষোভ প্রকাশ মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুতি নেওয়ার আহ্বান দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুতি নেওয়ার আহ্বান শেষ মুহুর্তে শেখ হাসিনার সাথে যা ঘটেছিল! আলোচনা ব্যর্থ হলে ইরানকে ‘খুব কঠোরভাবে আঘাত’ করা হবে: ট্রাম্পের হুঁশিয়ারি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা

ইরান সমঝোতায় না এলে এমন সমস্যার সম্মুখীন হবে যা আগে কখনো দেখেনি: ডোনাল্ড ট্রাম্প

  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ২২৮ Time View

পাকিস্তানের মধ্যস্থতায় দ্বিতীয় দফার সম্ভাব্য বৈঠকের আগে ইরান সমঝোতায় আসবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ব্যতিক্রম ঘটলে দেশটিকে চরম পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তারা (ইরান) আলোচনায় বসতে যাচ্ছে। আর যদি তা না করে, তবে তারা এমন সমস্যার সম্মুখীন হবে যা আগে কখনো দেখেনি।

একটি ন্যায্য চুক্তির আশা প্রকাশ করে ট্রাম্প আরও বলেন, আশা করছি, তারা একটি সম্মানজনক চুক্তিতে আসবে এবং নিজেদের দেশকে পুনর্গঠন করবে। তবে ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না বলে সাফ জানিয়ে দেন তিনি।

ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের পক্ষে সাফাই গেয়ে ট্রাম্প বলেন, আমাদের সামনে আর কোনো পথ খোলা ছিল না। আমাদের এটি করতেই হতো। আমরা একটি বড় কাজ সফলভাবে শেষ করেছি। আশা করছি, সবকিছু সুন্দরভাবে মিটে যাবে ও সবাই খুশি হবে। সূত্র: মিডল ইস্ট আই

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews