1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে প্রতারণা ও মানব পাচারের বিরুদ্ধে মানববন্ধন, গ্রেফতার ও শাস্তির দাবি - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

ফরিদপুরে প্রতারণা ও মানব পাচারের বিরুদ্ধে মানববন্ধন, গ্রেফতার ও শাস্তির দাবি

  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ২১২ Time View

মাহবুব পিয়াল, ফরিদপুর : প্রতারণা ও মানব পাচারের সঙ্গে জড়িত একটি চক্রের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে ভুক্তভোগী পরিবারগুলোর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, একটি সংঘবদ্ধ চক্র বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রায় ৮০ থেকে ১০০টি পরিবারের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে। তারা ভুয়া ভিসা ও জাল কাগজপত্র ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসছিল।
ভুক্তভোগীদের দাবি অনুযায়ী, প্রতারক চক্রটি বিদেশে পাঠানোর কথা বলে কয়েকজনকে নিয়ে গিয়ে সেখানে আটকে রাখে এবং মানব পাচারের মতো অপরাধে জড়িত থাকে। পরে কষ্টসাধ্য পরিস্থিতি অতিক্রম করে সাতজন দেশে ফিরে আসেন।
মানববন্ধন থেকে অভিযুক্ত ইমরান কাজী, শারমিন কাজী, ইলিয়াস কাজী (ছোট তাই) এবং তাদের পিতা মিলু কাজীসহ সংশ্লিষ্ট সকলকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। পাশাপাশি ভুক্তভোগীদের অর্থ ফেরত ও দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানানো হয়।
বক্তারা সাংবাদিক ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানান, এ ধরনের অপরাধের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার জন্য।
মানববন্ধনটি ভুক্তভোগী পরিবারবৃন্দের উদ্যোগে আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী বিপুল মাতব্বর, ইকরাম শিকদার ওহাব সিকদার প্রমুখ। এ সময়ে ভুক্তভোগী পরিবারের সদস্য বৃন্দ উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews