1. admin@thedailypadma.com : admin :
এক নজরে বিশ্ব সংবাদ: ৯ মে ২০২৬ - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

এক নজরে বিশ্ব সংবাদ: ৯ মে ২০২৬

  • Update Time : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১১ Time View

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম এর পাঠকদের জন্য-

নতুন আতঙ্ক হান্টাভাইরাস, জলবায়ু পরিবর্তন কতটা দায়ী?

আর্জেন্টিনায় গত এক বছরে হান্টাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। দেশটিতে এ পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে এবং ২০১৮ সালের পর সর্বোচ্চ সংক্রমণ রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আহত হলেও কৌশল নির্ধারণে সক্রিয় ইরানের নতুন সর্বোচ্চ নেতা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এখনো প্রকাশ্যে না এলেও দেশটির যুদ্ধকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে মনে করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো।

মুখ্যমন্ত্রী শুভেন্দুর উপদেষ্টা হলেন নির্বাচন কমিশনের সেই পর্যবেক্ষক

পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দপ্তর (সিএমও) ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এই পুনর্গঠনের অংশ হিসেবে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত আইএএস কর্মকর্তা সুব্রত গুপ্তকে।

শুভেন্দুর ঘুস নেওয়ার পুরোনো ভিডিও ভাইরাল, কটাক্ষ করেন মোদীও

বিধানসভা নির্বাচনে ভূমিধস জয়ের পর পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। শনিবার (৯ মে) রাজ্যের নতুন শাসক হিসেবে শপথ নিয়েছেন তিনি। তবে এমন সুখের মুহূর্তেই হঠাৎ গলার কাঁটা হয়ে উঠেছে তার পুরোনো একটি ভিডিও। ওই ভিডিওতে তাকে পাঁচ লাখ রুপি ঘুস নিতে দেখা গিয়েছিল বলে দাবি করা হয়। এমনকি সেই ঘটনা নিয়ে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছিলেন খোদ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই।

ইন্দোনেশিয়ায় তিন শতাধিক বিদেশি নাগরিক আটক

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনলাইনে জুয়া চক্র পরিচালনার অভিযোগে তিন শতাধিক বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। শনিবার (৯ মে) পুলিশ এ তথ্য জানিয়েছে।

অবশেষে নাটকীয়তার অবসান, মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজয়

তামিলনাড়ুর রাজনীতিতে গত কয়েক দিনের রুদ্ধশ্বাস নাটকীয়তার অবসান হলো অবশেষে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অভিনেতা বিজয় নেতৃত্বাধীন তামিরাগা ভেট্টরি কাঝাগামকে (টিভিকে) সমর্থন দিয়েছে থল তিরুমাভালাভানের দল ভিসিকে। ফলে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন সুপারস্টার বিজয়।

উড্ডয়নের সময় প্লেনের ইঞ্জিনের মধ্যে ঢুকে গেলেন রানওয়েতে থাকা ব্যক্তি

যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় রানওয়েতে থাকা এক ব্যক্তিকে ধাক্কা দেওয়ার পর একটি যাত্রীবাহী প্লেনের উড্ডয়ন বাতিল করা হয়েছে। এ ঘটনায় অন্তত একজন যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম।

৬ জনের দেহে হান্টাভাইরাস শনাক্ত: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত ছয়জনের দেহে হান্টাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে জানানো হয়েছে যে, একটি প্রমোদতরীতে প্রাদুর্ভাবের পর সন্দেহভাজন আটটি ঘটনার মধ্যে এখন পর্যন্ত ছয়জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ নিশ্চিত হয়েছে। খবর এএফপির।

ইরানের আইআরজিসির সঙ্গে সম্পৃক্ততা, বাহরাইনে গ্রেফতার ৪১

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বাহরাইনে ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।

পারমাণবিক অস্ত্র তৈরি করছিল না ইরান: মার্কিন গোয়েন্দা জো কেন্ট

ইরানের বিরুদ্ধে ৪০ দিনের যুদ্ধ শুরুর আগে পরমাণু ইস্যুতে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অভিন্ন ছিল। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য মতে, যুদ্ধ শুরুর আগে পারমাণবিক অস্ত্র তৈরি করছিল না তেহরান। সাবেক মার্কিন ন্যাশনাল কাউন্টারটেরোরিজম সেন্টারের পরিচালক জো কেন্ট এ দাবি করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews