1. admin@thedailypadma.com : admin :
হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, স্বাস্থ্যখাতে বাড়ছে উদ্বেগ - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
একনেক সভায় ১০ প্রকল্প অনুমোদন কোনো বিষয়ের অনার্স বন্ধ করার পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ৮ জুন ২০২৬ বাংলা, ইতিহাস, দর্শনসহ প্রায় ছয়টি বিষয়ে অনার্স কোর্স পুনর্গঠন বা বাতিল হচ্ছে আজকের নামাজের সময়সূচি: ৯ জুন ২০২৬ ‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু

হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, স্বাস্থ্যখাতে বাড়ছে উদ্বেগ

  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৪০ Time View

গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও এর উপসর্গে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬১৫ জনের শরীরে হাম ও এ রোগের উপসর্গ শনাক্ত হয়েছে।

আজ বুধবার (১৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত একদিনে সিলেট বিভাগে হাম ও এর উপসর্গে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগে ২ জন এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে মোট ২ জন মারা গেছেন। একই সময়ে বরিশাল বিভাগে হাম আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৪৩২ জনের মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ১ হাজার ৪৮৯ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত দেশে মোট ৫৩ হাজার ৫৬ জনের মধ্যে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে মোট ৭ হাজার ১৫০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ হাজার ৫৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ হাজার ৮৩২ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews