সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। রোববার (১৭ মে) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে দেশটির চাঁদ দেখা কমিটি। ফলে আগামী ২৭ মে ঈদুল আজহা উদ্যাপিত হবে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
চলতি জিলহজ মাসের হিসাব অনুযায়ী, আগামী ২৬ মে পবিত্র আরাফাতের দিন।
এর আগে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া পবিত্র জিলহজ মাস এবং ঈদুল আজহার তারিখ ঘোষণা করে।
চলতি জিলহজ মাসের হিসাব অনুযায়ী, আগামী ২৬ মে পবিত্র আরাফাতের দিন।
এর আগে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া পবিত্র জিলহজ মাস এবং ঈদুল আজহার তারিখ ঘোষণা করে।
এক বিবৃতিতে মালয়েশিয়ার কর্তৃপক্ষ জানায়, সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস শুরু হবে। সে অনুযায়ী দেশটিতে আগামী ২৭ মে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।
একই ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়াও। দেশটির সরকার জানিয়েছে, সোমবার থেকেই জিলহজ মাস গণনা শুরু হবে এবং ২৭ মে উদ্যাপিত হবে ঈদুল আজহা।

সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন

লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন

উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন

thedailypadma@gmail.com

বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর।

মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।