1. admin@thedailypadma.com : admin :
স্কুলছাত্রী রামিসা আক্তারের বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:১০ অপরাহ্ন

স্কুলছাত্রী রামিসা আক্তারের বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৬ Time View

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর হত্যার শিকার ৭ বছর বয়সী স্কুলছাত্রী রামিসা আক্তারের বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২১ মে) রাতে পল্লবীতে রামিসার পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ বিষয়টি জানা গেছে।

সূত্র জানায়, সন্ধ্যার পর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে জনপ্রশাসন সম্মেলনকক্ষে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠক শেষ করে রামিসার বাসায় যাবেন প্রধানমন্ত্রী।

এদিকে রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন বলে বৃহস্পতিবার জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বুধবার (২০ মে) নিহত রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ঘটনার প্রধান আসামি সোহেল রানা। এছাড়া মামলার বিচার দ্রুত শেষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews