1. admin@thedailypadma.com : admin :
এক নজরে বিশ্ব সংবাদ: ২২ মে ২০২৬ - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ২৪ মে ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও মসলার প্রত্যাশিত ক্রেতা নেই দেশের ১৪ জেলায় ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যে বার্তা দিল আবহাওয়া অফিস আগামী এক মাসের মধ্যে শিশু রামিসার হত্যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ফরিদপুরে যাত্রা শুরু করল ফ্যাশন ব্র্যান্ড সেইলর হাম ও উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান শেখ হাসিনা গরু কুরবানি ঈদুল আজহার অংশ নয় এবং ইসলামে এটি ধর্মীয়ভাবে বাধ্যতামূলকও নয়: কলকাতা হাইকোর্ট কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম চীনের কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে

এক নজরে বিশ্ব সংবাদ: ২২ মে ২০২৬

  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৯ Time View

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম এর পাঠকদের জন্য-

মোদীকে ‘সাপুড়ে’ বানিয়ে নরওয়ের শীর্ষ দৈনিকে কার্টুন, ভারতে বিতর্কের ঝড়

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নরওয়ে সফরকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। শীর্ষ নরওয়েজিয়ান দৈনিক আফতেনপোস্টেন মোদীকে ‘সাপুড়ে’ হিসেবে দেখিয়ে একটি কার্টুন প্রকাশ করার পর ভারতজুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ভারতীয় এটিকে ‘বর্ণবাদী’ ও ‘ভারতবিদ্বেষী স্টেরিওটাইপ’ বলে আখ্যা দিচ্ছেন।

এবার পাকিস্তানে প্রকাশ্যে এলো ‘তেলাপোকা আওয়ামী লীগ’

ভারতে সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া ‘ককরোচ জনতা পার্টি’ বা ‘তেলাপোকা জনতা পার্টি’ (সিজেপি) এবার সীমান্ত পেরিয়ে পাকিস্তানেও ছড়িয়ে পড়তে শুরু করেছে। এরই মধ্যে দেশটিতে বিভিন্ন সামাজিকমাধ্যম প্ল্যাটফর্মে ‘তেলাপোকা আওয়ামী পার্টি’, ‘তেলাপোকা আওয়ামী লীগ’ ও ‘মুত্তাহিদা তেলাপোকা মুভমেন্ট’-এর মতো একাধিক ব্যঙ্গাত্মক রাজনৈতিক অ্যাকাউন্ট দেখা যাচ্ছে।

হঠাৎ করেই ‘ইস্তাম্বুল বিলগি বিশ্ববিদ্যালয়’ বন্ধ করে দিলেন এরদোয়ান

বিশ্ববিদ্যালয়টিতে তুরস্ক ও বিদেশের ২০ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে খ্যাতিমান গবেষকও রয়েছেন সেখানে। সমালোচকরা বলছেন, সিদ্ধান্তটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে। কারণ বিশ্ববিদ্যালয়টি দীর্ঘদিন ধরেই উদারপন্থি মতাদর্শ ও স্বাধীন একাডেমিক পরিবেশের জন্য পরিচিত ছিল।

গাজায় নতুন সঙ্কট: ইঁদুরবাহী রোগে আক্রান্ত ১ লাখ ২৫ হাজারের বেশি মানুষ

গাজা উপত্যকায় ১ লাখ ২৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি ইঁদুর ও পরজীবীজনিত ত্বকের রোগে আক্রান্ত হয়েছে। চলতি বছরের প্রথম পাঁচ মাসে এত সংখ্যক মানুষ ত্বকের রোগে আক্রান্ত হয়েছেন বলে নথিভুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) এই তথ্য প্রকাশ করেছে জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিওএ।

গাজাগামী নৌবহরের ৪২২ কর্মীকে মুক্তি দিয়েছে ইসরায়েল

গাজাভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা এবং ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন–এর আটক কর্মীদেরকে ইসরাইলের কেতজিওত কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। এসব মানবাধিকারকর্মীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার (২১ মে) এই তথ্য জানিয়েছে ইসরাইলি মানবাধিকারবিষয়ক সংগঠন আদালাহ।

লটারির মাধ্যমে মিলবে সস্তায় ফুটবল বিশ্বকাপের ম্যাচ দেখার সুযোগ

ভাগ্যবান নিউইয়র্কবাসীরা মাত্র ৫০ ডলারে ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট কেনার সুযোগ পাবেন বলে ঘোষণা দিয়েছেন জোহরান মামদানি। এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মোট ১ হাজার টিকিট বিশেষ ছাড়ে বিক্রি করা হবে। টিকিটগুলো নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত পাঁচটি গ্রুপ পর্বের ম্যাচ ও দুটি নকআউট ম্যাচের জন্য বরাদ্দ থাকবে।

গ্রিনল্যান্ডে মার্কিন কনস্যুলেট উদ্বোধন, বিক্ষোভে উত্তাল নুক শহর

গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের নতুন কনস্যুলেট উদ্বোধনের প্রতিবাদে মিছিল করেছে হাজারও মানুষ। বৃহস্পতিবার (২১ মে) গ্রিনল্যান্ডের রাজধানী নুক শহরে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে এই প্রতিবাদ মিছিল করা হয় বলে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

ক্ষোভে ফুঁসছে জেন-জি, মোদী সরকারকে ধাক্কা দেবে তেলাপোকা জনতা পার্টি?

তেলাপোকা জনতা পার্টি নামে একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন ভারতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ২০২৬ সালের ১৬ মে এই আন্দোলন শুরু করেন যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী অভিজিৎ দিপক। তিনি আগে আম আদমি পার্টির সঙ্গেও কাজ করেছিলেন।

যুক্তরাষ্ট্রে মসজিদে হামলায় নিহতদের স্মরণে শোক-জানাজা সম্পন্ন

যুক্তরাষ্ট্রের সান দিয়েগোতে একটি মসজিদে হামলায় নিহত তিন ব্যক্তিকে স্মরণ করতে স্থানীয় সময় বৃহস্পতিবার দুই হাজারের বেশি মানুষ একত্রিত হন। শোক সমাবেশে অংশ নেওয়া মুসল্লিরা নিহতদের নায়ক হিসেবে আখ্যা দেন। তাদের মতে, হামলাকারীদের বাধা দিয়ে এবং সময়ক্ষেপণ করে তারা আরও বড় ধরনের রক্তপাত ঠেকিয়েছেন, বিশেষ করে যখন মসজিদের স্কুলে শিশুরা উপস্থিত ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews