
মাহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুরের নগরকান্দায় বাস ও এ্যাম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষে এ্যাম্বুলেন্সের ৫ যাত্রী নিহত হওয়ার খবর পাওয়াগেছে।এর মধ্যে একই পরিবারের ৪ জন ও এ্যাম্বুলেন্সর চালক নিহত হোন।

আহ রবিবার উপজেলার ফরিদপুর বরিশাল মহা সড়কের ডাঙ্গী ইউনিয়নের শংকরপাশা নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা বিআরটিসির একটি বাস ( ঢাকা মেট্রো -ব-১৫- ৬৪৩৬) ও মাদারীপুর থেকে রোগী নিয়ে ফরিদপুর মেডিকেলে যাওয়ার সময় উক্ত স্থানে বাস ও এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হলে এ্যাম্বুলেন্সের পাঁচ জন নিহত হয় ও এ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে যায়।
নিহতরা হলেন অ্যাম্বুলেন্স চালক কাওছার (২৫), তার বাড়ি মাদারীপুর জেলার সৈদারবালি এলাকায়। এছাড়া মাদারীপুর সদর উপজেলার বালিয়া মোস্তফাপুর এলাকার জাহাঙ্গীর মোল্লা (৬২), আলমগীর হোসেন মোল্লা (৫৮), খুরশিদা বেগম (৪৫) ও মাজেদা আক্তার (৪৮) নিহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ, ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্স পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply