1. admin@thedailypadma.com : admin :
কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন

  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৭ Time View
রাজধানীর মিরপুর কালশী বস্তি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৭টি ইউনিট। পাশাপাশি আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।
সোমবার (২৫ মে) সন্ধ্যায় আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের সদর দপ্তর। তাৎক্ষণিকভাবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, আজ সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে কালশী বস্তিতে অগ্নিকাণ্ডের খবর পান তারা। আগুন নিয়ন্ত্রণে আনতে ৭টা ৩২ মিনিটে তারা ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে কালশী বস্তিতে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। এরপর যায় দুটি ইউনিট। বর্তমানে সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আগুন নিয়ন্ত্রণে পল্লবী, মিরপুর ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের সাতটি ইউনিট কাজ করছে। তবে সেখানে পানির সংকট রয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews