1. admin@thedailypadma.com : admin :
এক নজরে বিশ্ব সংবাদ: ২৬ মে ২০২৬ - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ২৭ মে ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

এক নজরে বিশ্ব সংবাদ: ২৬ মে ২০২৬

  • Update Time : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৩ Time View

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম এর পাঠকদের জন্য-

প্রযুক্তির ছোঁয়ায় যেভাবে হজ ব্যবস্থাপনা বদলে দিয়েছে সৌদি আরব
হজ মৌসুমকে আরও নিরাপদ ও সুশৃঙ্খল করতে উন্নত ডিজিটাল প্রযুক্তিনির্ভর সমন্বিত ব্যবস্থা চালু করেছে সৌদি আরব। স্মার্ট প্রযুক্তির মাধ্যমে মক্কা ও পবিত্র স্থানগুলোতে হাজিদের চলাচল নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় নতুন দৃষ্টান্ত স্থাপন করছে দেশটি।

ঈদে কোন দেশে কী পশু কোরবানি দেওয়া হয়?
ঈদুল আজহা মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব। একে কোরবানির ঈদও বলা হয়ে থাকে। প্রতিবছর আরবি বর্ষপঞ্চির জিলহজ মাসের ১০ তারিখে কোরবানির ঈদ উদযাপন করা হয়। এ সময় আল্লাহর সন্তুষ্টির জন্য মুসলিম সম্প্রদায়ের একটি অংশ পশু কোরবানি করে থাকেন।

পবিত্র হজ উপলক্ষে মুসলিম বিশ্বকে যে বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
পবিত্র হজ উপলক্ষে মুসলিম উম্মাহর উদ্দেশে এক বিশেষ বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি। মঙ্গলবার (২৬ মে) ঐতিহাসিক আরাফাতের ময়দানে ইরানি হাজিদের তত্ত্বাবধায়কের মাধ্যমে তার এই বার্তাটি পাঠ করা হয়।

পশ্চিমবঙ্গে গরু কেনাবেচায় বিধিনিষেধ, বিপাকে হিন্দু খামারিরা
পবিত্র ঈদুল আজহার আগে পশ্চিমবঙ্গে গরু কেনাবেচায় বিধিনিষেধের কারণে বিপাকে পড়েছেন রাজ্যের বিপুল সংখ্যক হিন্দু খামারি ও পশু ব্যবসায়ী। কোরবানির ঈদ সামনে রেখে গরু বিক্রিতে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন তারা।

বাংলাদেশি পর্যটক না থাকায় জমেনি কলকাতার ঈদবাজার
আর দু’দিন পরেই পশ্চিমবঙ্গজুড়ে উদযাপিত হবে মুসলিমদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। কিন্তু এমন সময়েও হাসি নেই কলকাতার নিউমার্কেট চত্বরের ব্যবসায়ীদের মুখে। কারণ, তাদের বেচাকেনায় চলছে মন্দাভাব। বাংলাদেশি ক্রেতার অভাবে ঈদের আগমুহূর্তেও জমে ওঠেনি কলকাতার ঈদবাজার।

ভারতে মুসলিমরা কেন গরুকে ‘জাতীয় পশু’ ঘোষণা চান?
ভারতে গরুকে ‘জাতীয় পশু’ হিসেবে ঘোষণার দাবি তুলেছে দেশটির বেশ কয়েকটি শীর্ষস্থানীয় মুসলিম সংগঠন। হিন্দু সম্প্রদায়ের বড় একটি অংশের কাছে পবিত্র হিসেবে বিবেচিত এই প্রাণীকে রাষ্ট্রীয়ভাবে এই মর্যাদা দেওয়ার দাবি জানানো হচ্ছে। বর্তমানে ভারতের জাতীয় পশু বাঘ।

ভারী বৃষ্টিতে চীনে ৯ জনের মৃত্যু, নিখোঁজ ১১
চীনের চংকিং প্রদেশের ইয়ংচুয়ান জেলায় ভারী বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১১ জন। সোমবার (২৫ মে) স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে এই হতাহতের খবর নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

কটাক্ষের শিকার মার্কো রুবিও, তাজমহলের সঙ্গে ইরানের কী সম্পর্ক?
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত সফরে এসে আগ্রার ঐতিহাসিক তাজমহল পরিদর্শন করেন। তার সঙ্গে ছিলেন স্ত্রী জেনেট রুবিও। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যস্থলটির সামনে বিখ্যাত বেঞ্চে বসে তোলা ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন এই দম্পতি।

পরের ধনে পোদ্দারি করেই শত কোটি ডলারের মালিক
ব্যবসায় সফল হতে হলে কি সব সময় নতুন কোনো আইডিয়া বা প্রোডাক্ট তৈরি করতে হয়? নিজের একটি ব্র্যান্ড বা লোগো থাকা কি শত কোটি ডলারের মালিক হওয়ার একমাত্র উপায়? ব্যবসা জগতের এই চেনা ধারণাকে সম্পূর্ণ বদলে দিয়েছেন এক মার্কিন ব্যবসায়ী। তিনি নিজে কোনো নতুন রেস্তোরাঁ খোলেননি, তৈরি করেননি নিজস্ব কোনো খাবারের রেসিপি। অথচ বিশ্ববিখ্যাত সব ব্র্যান্ডের আউটলেট পরিচালনা করেই তিনি আজ ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন।

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা এগোচ্ছে, কী থাকছে চুক্তিতে?
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গত কয়েক দিনে অগ্রগতির ইঙ্গিত মিলেছে। তবে সম্ভাব্য চুক্তিতে ঠিক কী থাকতে পারে, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। গত সপ্তাহে মধ্যপ্রাচ্যের নেতাদের সঙ্গে আলোচনা এবং কূটনৈতিক তৎপরতার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চুক্তি অনেকটাই এগিয়েছে। তবে পরে তিনি আলোচকদের তাড়াহুড়ো না করার নির্দেশ দেন। বিশ্লেষকদের মতে, সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি যুদ্ধ শেষের সমঝোতা নয়; বরং ভবিষ্যৎ আলোচনার জন্য সময় কিনে নেওয়ার একটি কাঠামো হতে পারে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews