
বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম এর পাঠকদের জন্য-
ঈদুল আজহায় কোরবানির বর্জ্য সরাতে পাকিস্তানের বিশাল উদ্যোগ
আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য দ্রুত ও সুপরিকল্পিতভাবে অপসারণ করতে বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের স্থানীয় প্রশাসন। শহরটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবার মাঠে নামানো হচ্ছে ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথরিটির (সিডিএ) সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ডিরেক্টরেটের দুই হাজারের বেশি কর্মী এবং ২০০টি বিশেষ যান ও আধুনিক যন্ত্রপাতি।
আকাশে আট ঘণ্টা, তারপর ফিরে এলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট
দিল্লি থেকে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট প্রযুক্তিগত ত্রুটির কারণে মাঝ আকাশ থেকে ফিরে এসেছে। মঙ্গলবারের ওই ঘটনায় ফ্লাইটটি প্রায় আট ঘণ্টা আকাশে থাকার পর নিরাপদে দিল্লিতে অবতরণ করে বলে জানিয়েছে বিমান সংস্থাটি।
ঈদুল আজহায় বিশ্বনেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন সৌদির যুবরাজ
সৌদি বাদশাহ সালমান বিল আব্দুল আজিজ আল সৌদ ও যুবরাজ মুহাম্মাদ বিন সালমান ঈদুল আজহা উপলক্ষে মুসলিম বিশ্বের বিভিন্ন নেতার কাছ থেকে শুভেচ্ছাবার্তা পেয়েছেন বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।
বাংলাদেশে ঢুকতে হঠাৎ ভারত সীমান্তে মানুষের ভিড়
বাংলাদেশে ঢুকতে হঠাৎ ভারত সীমান্তে মানুষের ভিড় দেখা যাচ্ছে। সম্প্রতি পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের গঠনের পরে উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্তের কাছে জড়ো হয়েছেন এসব মানুষ।
পাকিস্তানে ঈদুল আজহা উদযাপন, মধ্যপ্রাচ্যে শান্তির প্রার্থনা
পাকিস্তানে ঈদুল আজহা উদযাপিত হয়েছে শান্তি ও স্থিতিশীলতার বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে। দেশজুড়ে মানুষ চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের অবসান এবং মধ্যপ্রাচ্যের ক্রমাবনতিশীল সংকট থেকে মুক্তির জন্যও দোয়া করেছেন।
তেলের দাম আবার ১০০ ডলার ছাড়াল, গ্যাসেও বাড়ছে চাপ
বিশ্ববাজারে তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ মার্কিন ডলার ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন হামলায় ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতার আশা কমে যাওয়ায় মধ্যপ্রাচ্য পরিস্থিতি আবার জটিল হয়েছে। এর ফলে মঙ্গলবার (২৬ মে) তেলের দাম আবারও বেড়েছে। হরমুজ প্রণালি ঘিরে চলমান সংকট, সরবরাহে বিঘ্ন এবং বাজারে অনিশ্চয়তার কারণে তেলের দাম বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
তুরস্কের ড্রোন বিপ্লব: ছোট ঘর থেকে বিশ্বজয়ের গল্প বায়রাক্তারের
একবিংশ শতাব্দীতে যুদ্ধক্ষেত্রের সমীকরণ বদলে দেওয়া এক জাদুকরী প্রযুক্তির নাম ‘ড্রোন’। আজ ইউক্রেনের রণাঙ্গন থেকে শুরু করে লিবিয়ার মরুভূমি কিংবা নাগারনো-কারাবাখের আকাশ—যেখানেই সামরিক ড্রোনের রাজত্ব, সেখানেই উচ্চারিত হয় একটি নাম: ‘বায়রাক্তার’। বিশ্বরাজনীতি ও আধুনিক সমরবিদ্যার মোড় ঘুরিয়ে দেওয়া এই তুর্কি ড্রোন সাম্রাজ্যের পেছনে থাকা মূল কাণ্ডারি কোনো সেনাপ্রধান বা রাজনৈতিক নেতা নন; তিনি হলেন এক নিভৃতচারী দূরদর্শী প্রকৌশলী। নাম তার ওজদেমির বায়রাক্তার।
ট্রাম্পের জন্য ইরান যুদ্ধ থামানো যে কারণে কঠিন
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ থামাতে কূটনৈতিক আলোচনা চললেও পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। যুদ্ধবিরতির মধ্যেও হামলা-পাল্টা হামলা, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা এবং দুই দেশের বিপরীত অবস্থানের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য ইরান যুদ্ধ থামানো কঠিন হয়ে পড়েছে। এই ইস্যুতে ওয়াশিংটনের অবস্থান এবং ট্রাম্প প্রশাসনের কৌশল এখন নতুন করে আলোচনায় এসেছে।
ইসরায়েলজুড়ে নতুন আতঙ্ক, বিস্ফোরণে নিহত ১
ইসরায়েলের উত্তরাঞ্চলীয় আফুলা শহরে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এর কিছু সময় পর নিকটবর্তী হাইফা শহরের একটি অ্যাপার্টমেন্ট থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার (২৬ মে) মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ঘটা এই দুটি হত্যাকাণ্ড ইসরায়েলজুড়ে নতুন আতঙ্ক সৃষ্টি করেছে। সেখানে সাম্প্রতিক মাসগুলোতে যেভাবে অপরাধ-সহিংসতা বাড়ছে, তার সর্বশেষ শিকার হলেন এই দুজন।
Leave a Reply