প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৩, ২০২৬, ১২:১৭ পি.এম
মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর ও বিমানঘাঁটিতে ইরানের হামলা
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে একটি আঞ্চলিক দেশের যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর, একটি বিমানঘাঁটি এবং হেলিকপ্টার লক্ষ্য করে হামলা চালিয়েছে।
বুধবার (৩ জুন) ইরানের গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
আইআরজিসির দাবি, কেশম দ্বীপের দক্ষিণে একটি যোগাযোগ টাওয়ারে যুক্তরাষ্ট্র হামলা চালানোর জবাবে এই আক্রমণ করা হয়েছে।
ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আইআরজিসি নৌবাহিনী ‘পানায়া’ নামে চিহ্নিত একটি জাহাজেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তাদের দাবি, হরমুজ প্রণালির কাছে একটি ইরানী তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের নিক্ষিপ্ত প্রজেক্টাইল আঘাত হেনে ইঞ্জিন কক্ষ ক্ষতিগ্রস্ত হওয়ার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়।
আইআরজিসি বলছে, ‘হরমুজ প্রণালির নিরাপত্তা বিঘ্নিত করার জন্য মার্কিন সামরিক বাহিনীকে চড়া মূল্য দিতে হবে।’

সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন

লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন

উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন

thedailypadma@gmail.com

বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর।

মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।